advertisement

Hooghly News: স্থায়ী শিক্ষকের অভাবে বন্ধ হতে হতে বসেছে গোঘাটের এই জুনিয়ার হাই স্কুল   

Last Updated:

স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে হুগলি জেলার গোঘাট দু নম্বর ব্লকের পান্ডু গ্রামের বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়।

+
স্কুল 

স্কুল 

গোঘাট: নেই স্থায়ী শিক্ষক, নেই শিক্ষা কর্মী, পঠন-পাঠন বন্ধের মুখে জুনিয়ার হাই স্কুল।স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। ঘটনাটি হুগলি জেলার গোঘাট দু নম্বর ব্লকের পান্ডু গ্রামের বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের।স্কুলে গিয়ে দেখা গেল কোনো স্থায়ী শিক্ষক নেই একটি মাত্র অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল। আবার গ্রামের একজন বিনা পারিশ্রমিকেও পঠন পাঠন করাচ্ছেন। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলে বর্তমানে খাতা-কলামের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ১৫ জন।
চরম অবস্থার মধ্যে দিয়ে চলছে স্কুল। শিক্ষক কর্মী না থাকায় স্কুলের পড়াশোনার বদলে ঝাঁট দেওয়া থেকে শুরু করে স্কুলের রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও পানীয় জল বয়ে আনা সবই করতে হয় স্কুলের ছাত্রছাত্রীদের। ফলে পড়াশুনা এই স্কুল একেবারে তলানিতে ঠেকেছে।অবসরপ্রাপ্ত শিক্ষিকা জানান,আগে সব ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতেন অভিভাবকরা। কিন্তু এই স্কুলের শিক্ষাব্যবস্থার বেহাল দশা দেখে এখন আর এই স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে চান না তারা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্কুলের পরিকাঠামো ভালো থাকলেও ছাত্র-ছাত্রী সংখ্যা কমে যাচ্ছে। দ্রুত শিক্ষক নিয়োগ করার দাবি উঠছে।
Suvojit Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: স্থায়ী শিক্ষকের অভাবে বন্ধ হতে হতে বসেছে গোঘাটের এই জুনিয়ার হাই স্কুল   
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement