advertisement

Job: মেলায় মিলছে চাকরি! ‘কেরিয়ার মেলা’র বড় উদ‍্যোগ নিল এই কলেজ

Last Updated:

হুগলিতে বসেছে এবার কেরিয়ার মেলা! শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব মেলার আয়োজন করা হয়েছিল মগরার শ্রী গোপাল বন্দ‍্যোপাধ‍্যায় কলেজের প্রাঙ্গণে।

+
মগরায়

মগরায় বসেছে চাকরির মেলা

হুগলির: হুগলিতে বসেছে এবার কেরিয়ার মেলা! শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব মেলার আয়োজন করা হয়েছিল মগরার শ্রী গোপাল বন্দ‍্যোপাধ‍্যায় কলেজের প্রাঙ্গণে। উল্লেখযোগ্য কেরিয়ার মেলার অংশগ্রহণ করেছিল বহু কলেজের ছাত্র-ছাত্রীরা।
দুই দিনব্যাপী কেরিয়ার মেলায় ১৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সরকারি কলেজগুলোতে এই ধরনের কেরিয়ার মেলার আয়োজন শুরু হয়েছে, যা পূর্বে বেশিরভাগ বেসরকারি কলেজের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
advertisement
advertisement
কেরিয়ার মেলার উদ্বোধনকালে কলেজের অধ্যক্ষ বলেন, “ছাত্রদের কর্মসংস্থান এবং কেরিয়ারর জন্য সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরে এই মেলার আয়োজন করা হয়েছে, যাতে তারা কোথাও ঘুরতে না গিয়ে এখানে সঠিক পথনির্দেশনা পেতে পারে।” তিনি আশা প্রকাশ করেন যে, এই ধরনের মেলা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ এবং প্রেরণা জোগাবে।
advertisement
এছাড়া, কালনা কলেজের ছাত্রী কবিতা দালান এবং সায়ানি হালদার জানান, “রাজ্যের সমস্ত সরকারি কলেজে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী হবে। এতে তাদের কেরিয়ারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে।” এটি স্পষ্ট যে, এই ধরনের কেরিয়ার মেলার মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়ে সচেতন হয়ে এবং সঠিক পরামর্শ পেয়ে তাদের ভবিষ্যৎ গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবেন।
advertisement
রাহী হালদার 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job: মেলায় মিলছে চাকরি! ‘কেরিয়ার মেলা’র বড় উদ‍্যোগ নিল এই কলেজ
Next Article
advertisement
Sunidhi Chauhan Cries on Stage: "আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
"আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
  • গান গাইতে গাইতে হঠাৎই গলা ধরে এল তাঁর, চোখ ফেটে বেরিয়ে এল জল

  • সম্ভবত তাঁর এতদিনের কেরিয়ারে এমন কখনও হয়নি

  • শনিবার লখনউয়ের সন্ধ্যা দেখল এক অন্য সুনিধিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement