advertisement

Job Card e-KYC: জব কার্ড হোল্ডারদের চিন্তা শেষ! জেলায় ফের শুরু হচ্ছে জব কার্ডের ই-কেওয়াইসির কাজ, জেনে নিন দিনক্ষণ

Last Updated:

Job Card e-KYC: জব কার্ডের ই-কেওয়াইসির কাজ শুরু হওয়ার পর থেকে ৩১ অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় অ্যাপ ঠিকমতো কাজ করছিল না। তাই জেলায় ফের এই কাজ শুরু হতে চলেছে। দিনক্ষণ জেনে নিন।

ফের শুরু হচ্ছে জব কার্ডের ই-কেওয়াইসির কাজ
ফের শুরু হচ্ছে জব কার্ডের ই-কেওয়াইসির কাজ
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ দক্ষিণ ২৪ পরগনায় আবার শুরু হবে জব কার্ডের ই-কেওয়াইসির কাজ। নতুন করে এই কাজ শুরু হওয়ার আশায় ছিলেন বহু মানুষ। আসলে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই এই কাজ শেষ করতে পারেননি। তাঁদের জন্য আবার কাজ শুরু হচ্ছে।
জব কার্ডের ই-কেওয়াইসির কাজ শুরু হওয়ার পর থেকে ৩১ অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় অ্যাপ ঠিকমতো কাজ করছে না। মাঝেমধ্যেই সার্ভার ডাউন হয়ে যাচ্ছিল। ফলে বিঘ্নিত হচ্ছিল কাজ। সেই কারণে নতুন করে ৭ নভেম্বর থেকে আবার ই-কেওয়াইসি আপডেট হবে। এই খবরে খুশি প্রান্তিক এলাকার মানুষজন। তাঁরা অনেকেই এই কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে মনে করছিলেন।
advertisement
আরও পড়ুনঃ বেহাল দশা পাটুলির ভাসমান বাজারের, ভাঙা নৌকায় বাস গৃহহীন বৃদ্ধ-বৃদ্ধার
কেন্দ্রীয় পোর্টালের তথ্য বলছে, প্রায় ২৩ শতাংশ জব কার্ড হোল্ডারের কেওয়াইসি আপলোড করা সম্ভব হয়েছে। এখনও বিপুল সংখ্যক জব কার্ড হোল্ডারের এখনও ই-কেওয়াইসির কাজ সম্ভব হয়নি। এই ই-কেওয়াইসি অ্যাপে নাম না উঠলে জব কার্ড হোল্ডাররা মজুরির টাকা পেতে সমস্যায় পড়তে পারেন। তাঁদের আধার তথ্য যাচাই করে পুনরায় আপডেট করার জন্য পুজোর আগে চিঠি দিয়েছিল কেন্দ্র।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই মতো কাজ শুরু হতেই আধিকারিকদের একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়। কোথাও ছবি আপলোড করা যাচ্ছিল না, কোনও জায়গায় সার্ভার একেবারে বসে যাওয়ায় কাজই করা যায়নি। ফলে নতুন করে কাজ শুরু করার প্রয়োজন পড়ে। ফের কাজ শুরু হওয়ায় খুশি সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job Card e-KYC: জব কার্ড হোল্ডারদের চিন্তা শেষ! জেলায় ফের শুরু হচ্ছে জব কার্ডের ই-কেওয়াইসির কাজ, জেনে নিন দিনক্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement