advertisement

West Bengal Assembly Election 2021: বিজেপি-তে জিতেন্দ্র তিওয়ারি, বিরোধিতা ভুলে সুর বদলে গেল বাবুলেরও

Last Updated:

গত ডিসেম্বর মাসে জিতেন্দ্রর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল৷ দীর্ঘ নাটকের পর শেষ পর্যন্ত তৃণমূলেই থেকে যান তিনি৷

#কলকাতা: শেষ পর্যন্ত বিজেপি-তেই যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র এবং তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ বৈদ্যবাটীতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভাতেই বিজেপি-তে যোগ দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক৷
গত ডিসেম্বর মাসে জিতেন্দ্রর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল৷ দীর্ঘ নাটকের পর শেষ পর্যন্ত তৃণমূলেই থেকে যান তিনি৷ যদিও দলের সঙ্গে সম্পর্ক আগের মতো মসৃণ হয়নি৷ ফলে আবারও বিজেপি-র সঙ্গে যোগাযোগ তৈরি হয় জিতেন্দ্রর৷ গত ডিসেম্বর মাসে জিতেন্দ্রর বিজেপি-তে যোগদান নিয়ে যিনি সবথেকে বেশি সরব হয়েছিলেন, সেই আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ের গলাতেও এ দিন অন্য সুর শোনা গিয়েছে৷ বাবুলের কথায়, রাজনীতিতে কোনও কিছুই চিরকালীন নয়৷ বরং গত একমাসে তাঁর সঙ্গে জিতেন্দ্রর একাধিকবার কথা হয়েছেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল৷
advertisement
গত ডিসেম্বর মাসে শুভেন্দু ্অধিকারীর সঙ্গেই মেদিনীপুরের সভায় বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল জিতেন্দ্রর৷ কিন্তু শেষ মুহূর্তে তৎপর হয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ককে ধরে রাখে তৃণমূল৷ কলকাতায় এসে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করে যান জিতেন্দ্র৷ তার আগে অবশ্য রাজনীতি থেকে বিরতি নেওয়ার কথাও শোনা গিয়েছিল জিতেন্দ্রর মুখে৷ যদিও অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর ফের পুরনো দলেরই হয়েই সক্রিয় ভাবে কাজ করার কথা বলেছিলেন তিনি৷
advertisement
advertisement
কিন্তু জিতেন্দ্রর উপর সম্ভবত পূর্ণ আস্থা ফেরেনি তৃণমূল নেতৃত্বের৷ তাই আসানসোলের পুর প্রশাসক বা জেলা সভাপতির পদ আর জিতেন্দ্রকে ফেরায়নি দল৷ ফলে দলে থেকে গেলেও কার্যত কোনও ভূমিকাই ছিল না পাণ্ডবেশ্বরের বিধায়কের৷ ফের একবার তাই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু হয় জিতেন্দ্রর৷
এর আগের বার জিতেন্দ্রর দলে যোগ দেওয়ার বিরুদ্ধে সবথেকে বেশি সরব হয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ সরাসরি অভিযোগ করেছিলেন, জিতেন্দ্র কয়লা পাচারের সঙ্গে যুক্ত৷ তাঁর বাধাতেই আসানসোলে উন্নয়নের কাজ করতে পারেননি বলেও অভিযোগ করেন বাবুল৷  একা বাবুল নন, রাজ্য স্তরের আরও বেশ কিছু নেতারও জিতেন্দ্রকে নিয়ে আপত্তি ছিল৷
advertisement
সেই সময় জিতেন্দ্র দলে যোগ না দিলেও বিজেপি-র শীর্ষ নেতৃত্ব বাবুলদের বুঝিয়ে দিয়েছিল, কাদের দলে নেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বই৷ এ দিন বাবুলের কথাতেও যেন তারই প্রতিফলন৷ আসানসোলের সাংসদ বলেন, 'গত একমাসে অনেক বার আমার সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির কথা হয়েছে৷ উনি আশ্বাস দিয়েছেন, রাজ্যে বিজেপি সরকার গড়তে উনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়বেন৷ তৃণমূলে থাকতে উনি বাধ্য হয়েই আসানসোলের উন্নয়নে বাধা দিয়েছিলেন৷ আসানসোলের বাসিন্দা হিসেবে প্রকাশ্যে তা নিয়ে আক্ষেপও করেছেন৷ আর আসানসোলে কয়লা পাচারের মতো বাকি বিষয়গুলি নিয়ে যা বলেছিলাম, সেগুলোর তদন্ত তো আলাদা ভাবে চলছে৷ তার সঙ্গে এর সম্পর্ক নেই৷ রাজনীতিতে কোনও কিছুই চিরকালীন নয়৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Assembly Election 2021: বিজেপি-তে জিতেন্দ্র তিওয়ারি, বিরোধিতা ভুলে সুর বদলে গেল বাবুলেরও
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement