advertisement

হাওড়া স্টেশনে দুর্ঘটনা, লাইনচ্যুত ইস্পাত এক্সপ্রেস, অফিসটাইমে আটকে বহু লোকাল ট্রেনও

Last Updated:
#হাওড়া: ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল ৷ লাইনচ্যুত ইস্পাত এক্সপ্রেস ৷ হাওড়া স্টেশনেই বিপত্তি ৷ কারশেড থেকে স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে যায় ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন ও গার্ডের কামরা ৷ যাত্রী না থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে ৷ ব্যাহত দুরপাল্লা থেকে লোকাল ট্রেন পরিষেবা ৷ অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা ৷
এদিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের ২৩ নং প্ল্যাটফর্মে ৷ ট্রেনটি লাইন বদলানোর সময় দুর্ঘটনা ৷ বৃষ্টিতে লাইনের নীচে মাটি নরম হয়ে গিয়েছে, তার জেরেই চাকা পিছলে যায়, দাবি চালকের ৷ দুর্ঘটনার জেরে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে পুরীগামী ধৌলি এক্সপ্রেস সহ বহু ট্রেন ৷ এই মুহূর্তে বন্ধ রয়েছে হাওড়া স্টেশনের ১৯ থেকে ২৩ নং প্ল্যাটফর্ম ৷ স্টেশন থেকে ট্রেন ঢোকা বেরনোয় সমস্যার জেরে আটকে বহু লোকাল ট্রেনও ৷
advertisement
দাশনগর-সহ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ৷ সম্বলপুর ও জগন্নাথ এক্সপ্রেস আটকে সাঁতরাগাছি স্টেশনে কর্মীরা ৷ লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন ৷
advertisement
আরও পড়ুন 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়া স্টেশনে দুর্ঘটনা, লাইনচ্যুত ইস্পাত এক্সপ্রেস, অফিসটাইমে আটকে বহু লোকাল ট্রেনও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement