advertisement

পরীক্ষার আগেই চূড়ান্ত কারা চাকরি পাবেন? রামনগরের সমবায় সমিতির নিয়োগ ঘিরে বড় অভিযোগ

Last Updated:

এই নিয়ে কাঁথির এআরসিএস- র কাছে অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট সমবায় সমিতির কতিপয় সদস্য।

দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি৷
দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি৷
পঙ্কজ দাশরথী, রামনগর: পরীক্ষা হল না, তার আগেই নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে সফল প্রার্থীদের তালিকা৷ সমবায় সমিতির কয়েকটি পদে নিয়োগকে ঘিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের রামনগরে৷
পূর্ব মেদিনীপুরের রামনগর ১ নম্বর ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির চতুর্থ শ্রেণির ৬ জন স্থায়ী কর্মী ও এসএইচজি বিভাগে দু’জন অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে।
advertisement
advertisement
আগামিকাল, ২৫ অগাস্ট নিয়োগ সংক্রান্ত পরীক্ষা রয়েছে।তার আগেই চাকরিপ্রার্থীদের তালিকা চূড়ান্ত করে ফেলার অভিযোগ উঠেছে সমবায় সমিতির পরিচালন কমিটির বিরুদ্ধে।
এই নিয়ে কাঁথির এআরসিএস- র কাছে অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট সমবায় সমিতির কতিপয় সদস্য। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে ৬ জন এবং এসএইচজি বিভাগে অস্থায়ী কর্মী হিসেবে স্থানীয় এক পঞ্চায়েত সদস্য  ও প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে নিযুক্ত করতে চায় সমবায় কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে যে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে তা প্রহসন বলে দাবি করেছেন অভিযোগকারীরা। অভিযোগপত্রের সঙ্গে ওই চাকরিপ্রার্থীদের নামও জানান হয়েছে৷
advertisement
তবে সমবায় সমিতির চেয়ারম্যান উত্তম দাসের দাবি, ‘অভিযোগ সম্পূর্ণ ভুল, এটা নিয়ে রাজনীতি করছে।আমাদের এ নিয়োগ স্বচ্ছ ভাবে হবে।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরীক্ষার আগেই চূড়ান্ত কারা চাকরি পাবেন? রামনগরের সমবায় সমিতির নিয়োগ ঘিরে বড় অভিযোগ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement