advertisement

Purulia News : ফের আবহাওয়া বদলের ইঙ্গিত, ওঠানামা করছে তাপমাত্রার পারদ!

Last Updated:

দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া : বিগত বেশ কিছুদিন ঝড় বৃষ্টির প্রকল্প আপাতত বহাল রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। পুরুলিয়াতে সমানে বৃষ্টির দাপট চলছে। ‌ দানার প্রকোপ বিশেষ অর্থে না পড়লেও প্রবল বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে পুরুলিয়াবাসীদের।
তবে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে। এই দিন সকাল থেকে হালকা মেঘলা আকাশে ঢাকা রয়েছে গোটা জেলা। বেলা বাড়তেও মেঘের প্রভাব রয়েছে। ক্রমাগতই ওঠানামা করছে তাপমাত্রার পারদ।
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ  ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার  ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
advertisement
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। টানা ঝড় বৃষ্টির কারণে হালকা ঠান্ডার আমেজ বহাল থাকছে জেলায়।
বেশ কিছু দিন আর টানা ঝড় বৃষ্টির পর খানিকটা স্বস্তি। ‌ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে বাংলায়। এখনই আর দুর্যোগের আশঙ্কা নেই। কালীপুজোর আগে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
তবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, দুই উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
advertisement
উত্তরের জেলাগুলিতে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই এক-দু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি ভিজতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি।
দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টানা ঝড় বৃষ্টি হবে না কোথাও। ‌হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায়। মোটের উপর ওঠানামা করবে তাপমাত্রার পারদ ‌।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : ফের আবহাওয়া বদলের ইঙ্গিত, ওঠানামা করছে তাপমাত্রার পারদ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement