advertisement

India-Bangladesh Border Fencing: আর চলবে না ট্যাঁ ফো! এবার ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় কাঁটাতার বসাচ্ছে বিএসএফ

Last Updated:

India-Bangladesh Border Fencing: জমি জটিলতা কাটিয়ে অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে কাঁটাতার বসানোর কাজ, খুশি সীমান্ত পাড়ের মানুষেরা।

+
ভারত-বাংলাদেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে বসছে কাঁটাতার

উত্তর ২৪ পরগনা: জমি জটিলতা কাটিয়ে অবশেষে উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে কাঁটাতার বসানোর কাজ, খুশি সীমান্ত পাড়ের মানুষেরা। রাজ্য ও কেন্দ্রের দীর্ঘদিনের টানা পোড়েনের শেষে বাগদা সীমান্তে শুরু হল এই কাঁটাতার বসানোর কাজ।
দীর্ঘদিন ধরে কাঁটাতার বিহীন অবস্থায় ছিল এই এলাকা, ফলে নিরাপত্তা নিয়েও আতঙ্কে থাকতেন এলাকার মানুষজন। অবশেষে কাঁটাতার বসতেই যেন কিছুটা হলেও স্বস্তি এলাকাবাসীদের। জমি জটিলতা সহ, নানা কারণে এই এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু করতে পারছিল না বর্ডার সিকিউরিটি ফোর্স। যা নিয়ে বারবার কাঠগড়ায় তোলা হত শাসক বিরোধী দুই শিবিরকেই।
advertisement
advertisement
অবশেষে, জটিলতা কাটিয়ে  রাজ্য সরকারের পক্ষ থেকে কাঁটাতার বসানোর জন্য জমি দেওয়া হয় কেন্দ্রকে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলায় মোট প্রায় ৩০০ একর জমি দেওয়া হয়েছে বিএসএফকে। যার মধ্যে প্রায় ১০০ একর জমি এই বাগদা এলাকায়। যেখানে ইতিমধ্যেই সেই কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে আগামী দিনে এই এলাকায় অনুপ্রবেশ সহ চোরা চালান অনেকটাই রোখা সম্ভব হবে, বাড়বে নিরাপত্তা বলেই মনে করছেন স্থানীয় মানুষজন।
Rudra Narayan Roy 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India-Bangladesh Border Fencing: আর চলবে না ট্যাঁ ফো! এবার ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় কাঁটাতার বসাচ্ছে বিএসএফ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement