advertisement

West Medinipur News: আইআইটি খড়্গপুরের মুকুটে ফের নতুন পালক, বিশেষ সম্মান পেলেন অধ্যাপক

Last Updated:

পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এবং শক্তি উদ্ভাবন ক্ষেত্রে গবেষক অধ্যাপক কুলকার্নির উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার নতুন ভাবনা এবং উদ্ভাবনী আবিষ্কার সারা দেশের কাছে এক মাইল ফলক তৈরি করেছে। 

অধ্যাপক কুলকার্নি
অধ্যাপক কুলকার্নি
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আবারও খুশির খবর আইআইটি’তে। উন্নততর গবেষণা, নিত্যনতুন টেকসই আবিষ্কার এবং প্রযুক্তিবিদ্যার নতুন ধারণা এনে দিচ্ছে সম্মান। জাতীয় ক্ষেত্রে একাধিক শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন আইআইটি খড়গপুরের এক অধ্যাপক। সম্প্রতি আইআইটি খড়্গপুরের অধ্যাপক, গবেষক সন্দীপ ডি. কুলকার্নি আইওজিসিএ ২০২৫-এ মর্যাদাপূর্ণ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। আর এতেই খুশির হাওয়া আইআইটি জুড়ে। একের পর এক গবেষক, অধ্যাপকদের এমন শ্রেষ্ঠ সম্মান জয় আইআইটিকে এক নতুন মাত্রায় স্থাপিত করছে।
সম্প্রতি, আইআইটি খড়গপুরের দেসরকার সেন্টার অফ এক্সিলেন্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক সন্দীপ ডি. কুলকার্নি, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৮ম আন্তর্জাতিক তেল ও গ্যাস রসায়ন, রাসায়নিক এবং সংযোজন সম্মেলনে (IOGCA ২০২৫) আপস্ট্রিম ওয়েল ও গ্যাস শিল্পে (বয়স ৪০ বছর) রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। নয়া দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আইআইটির এই সহযোগী অধ্যাপকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ড. কুলকার্নি ড্রিলিং এবং কমপ্লিশন প্রযুক্তি, হাইড্রোলিক ফ্র্যাকচারিং, CO2 জিও-স্টোরেজ এবং জিওথার্মাল এনার্জি-তে অগ্রণী গবেষণা পরিচালনা করেছেন।
advertisement
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এবং শক্তি উদ্ভাবন ক্ষেত্রে গবেষক অধ্যাপক কুলকার্নির উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার নতুন ভাবনা এবং উদ্ভাবনী আবিষ্কার সারা দেশের কাছে এক মাইল ফলক তৈরি করেছে। উন্নততর ও টেকসই গবেষণা তাকে এনে দিয়েছে এই বিশেষ সম্মান। আইআইটি সূত্রে খবর, অধ্যাপক কুলকার্নির ইতিমধ্যে ৩২টি পেটেন্ট প্রকাশনা এবং ৫০টিরও বেশি গবেষণাপত্র যা মর্যাদাপূর্ণ একাডেমিক জার্নালে এবং সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং (SPE) প্রকাশনাগুলিতে প্রকাশিত হয়েছে। আইআইটি খড়গপুরে মাত্র সাত বছরে, তিনি বহুজাতিক কর্পোরেশন, পাবলিক সেক্টর ইউনিট এবং MSME-এর সহযোগিতায় ১৬টি শিল্প-স্পন্সরিত গবেষণা ও উন্নয়ন প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন, যা শিক্ষা এবং শিল্পের মধ্যে ব্যবধান উল্লেখযোগ্যভাবে পূরণ করেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত ড. কুলকার্নি ইনস্টিটিউট অফ ড্রিলিং টেকনোলজি (IDT), ONGC-এর সঙ্গে তার সহযোগিতামূলক গবেষণার জন্য একই সম্মেলনে সেরা পেপার প্রেজেন্টেশন পুরস্কারও পেয়েছেন।এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আইআইটি খড়গপুরে আপস্ট্রিম ওয়েল ও গ্যাস ইঞ্জিনিয়ারিং এবং গবেষণা পরিচালনায় ড. কুলকার্নির অসামান্য কবে গান সত্যি অনস্বীকার্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: আইআইটি খড়্গপুরের মুকুটে ফের নতুন পালক, বিশেষ সম্মান পেলেন অধ্যাপক
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement