North 24 Parganas News: নজরকাড়া লেজার শো, পৌশালির গান! দেখে নিন নৈহাটি স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Madhab Das
Last Updated:
North 24 Parganas News: নৈহাটি স্টেডিয়ামে প্রথমবারের জন্য কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ায় উন্মাদনা লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যেও।
উত্তর ২৪ পরগনা: স্বপ্নপূরণ জেলার ক্রীড়া প্রেমী মহলের। নৈহাটির নবনির্মিত বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম কলকাতা ফুটবল লিগের জমকালো উদ্বোধনের সাক্ষী থাকল। আর এর মধ্য দিয়েই যেন নৈহাটির ক্রীড়াপ্রেমী মানুষদের বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হল। প্রথমবারের জন্য কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ায় উন্মাদনা লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যেও।
আইএফএ (ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) পরিচালিত এই ঐতিহ্যবাহী লিগের ফুটবল খেলা উত্তর ২৪ পরগনার নৈহাটির স্টেডিয়ামে আয়োজিত হওয়ায় খুশি সাংসদ থেকে বিধায়কও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সনৎ দে, আইএফএ ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধি সহ ফুটবল জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
advertisement
আরও পড়ুন: থাকা-খাওয়া সব ফ্রি! ৯২ জনের অক্লান্ত পরিশ্রমে ২২ লক্ষ টাকায় সুন্দরবনের পড়ুয়ারা যা পেল, ভোলার নয়
advertisement
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নজর কাড়া লেজার শো এবং সংগীতশিল্পী পৌশালির সঙ্গীত পরিবেশনা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কালীঘাট স্পোর্টিং ক্লাব এবং বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। দুটি দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই, আর তা দর্শক আসন থেকে চুটিয়ে উপভোগ করেন ক্রীড়া-প্রেমীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অত্যাধুনিকমানের এই স্টেডিয়াম নৈহাটিকে রাজ্যের ক্রীড়া মঞ্চে এক গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেবে বলেই আশা ক্রীড়া মহলের। আগামীতে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ বাংলার প্রথম সারির ফুটবল দলগুলিকে খেলতে দেখা যাবে এই স্টেডিয়ামে।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2025 7:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: নজরকাড়া লেজার শো, পৌশালির গান! দেখে নিন নৈহাটি স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান








