advertisement

West Bengal News: স্বামীর হাতে লাঠি, সামনে স্ত্রী! ভয়ঙ্কর পরিণতির সাক্ষী থাকল গোপীবল্লভপুর

Last Updated:

West Bengal News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার পর লাগেন এবং তার শ্বশুর, শাশুড়ি গ্রামীণ অনুষ্ঠানে গিয়েছিলেন।

গোপীবল্লভপুরে মারাত্মক ঘটনা
গোপীবল্লভপুরে মারাত্মক ঘটনা
#গোপীবল্লভপুর: ঝগড়া চলাকালীন হঠাৎ স্বামীর লাঠির আঘাতে গুরুতর আহত স্ত্রীর মৃত্যু হল। আর এই ঘটনায় পুলিশ স্বামীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সারিয়া অঞ্চলের স্বর্গছেড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম সাকরো মুর্মু (২৮)। অভিযুক্ত স্বামীর নাম লগেন মুর্মু। জানা গিয়েছে, শনিবার সন্ধায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কোনও বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়।
আর এই বাদানুবাদের মধ্যে স্ত্রীকে লাঠিপেটা করেন লগেন মুর্মু। লাগেন ওই গ্রামে শ্বশুর বাড়িতে থাকে। তাদের একটি ৬ বছরের সন্তান আছে। এছাড়া বাড়িতে রয়েছে লাগেনের শ্বশুর, শাশুড়ি।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার পর লাগেন এবং তার শ্বশুর, শাশুড়ি গ্রামীণ অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে সাকরোকে খাওয়ার জন্য ডাকাডাকি করলেও ওঠেনি। এরপর পর রবিবার ভোরে পুলিশ স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই গ্রামে যায়।
advertisement
ওই মহিলাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করল পুলিশ আজ আদালতে তোলা হল ৩ দিন পুলিশ হেপাজতের আবেদন করে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: স্বামীর হাতে লাঠি, সামনে স্ত্রী! ভয়ঙ্কর পরিণতির সাক্ষী থাকল গোপীবল্লভপুর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement