advertisement

Kulpi murder: বাড়িতেই প্রেমিকের সঙ্গে স্ত্রী, স্বামী ফিরতেই রক্তারক্তি! পরকীয়ার নৃশংস পরিণতি কুলপিতে

Last Updated:

দীর্ঘদিন ধরেই স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
আনিসউদ্দিন মোল্লা, কুলপি: বাড়িতে ছিলেন না স্বামী৷ সেই সুযোগেই প্রেমিককে ডেকে নিয়েছিলেন স্ত্রী৷ কিন্তু আচমকা স্বামী যে বাড়ি ফিরে আসবেন, তা বুঝতে পারেননি স্ত্রী অথবা তাঁর প্রেমিক৷ মহিলার স্বামী বাড়ি ফিরতেই তিন জনের মধ্যে শুরু হয় বচসা৷ কথা কাটাকাটির মধ্যে কোদাল দিয়ে আঘাত করে মহিলার স্বামীকে খুন করল তাঁর প্রেমিক৷
পরকীয়া সম্পর্কের জেরে সোমবার রাতে এমনই নৃশংস ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগণার কুলপির তুলসির চক এলাকায়৷ জাতীয় সড়কের উপর থেকেই গৌতম হালদার নামে ওই ব্যক্তির রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ৷ এই ঘটনায় নিহতের স্ত্রী মল্লিকা হালদার এবং তাঁর প্রেমিক গুরুদাস গায়েনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে৷ বিষয়টি মিটমাটের জন্য স্থানীয় পঞ্চায়েতও অতীতে হস্তক্ষেপ করেছিল৷ অভিযোগ, তার পরেও আমতলার বাসিন্দা গুরুদাসের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন গৌতমবাবুর স্ত্রী মল্লিকা৷
পেশায় টোটো চালক গৌতমবাবু সোমবার বাড়িতে ছিলেন না৷ রাতে টোটো নিয়ে বাড়ি ফিরে তিনি দেখেন সেখানে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিক গুরুদাস রয়েছে৷ এর পরই ফের তিন জনের মধ্যে শুরু হয় অশান্তি৷ অভিযোগ, তখনই বছর পয়তাল্লিশের গৌতমবাবুকে কোদালের বাঁট দিয়ে আঘাত করে পালিয়ে যায় তাঁর স্ত্রীর প্রেমিক৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ৷ প্রথমে গৌতমবাবুর স্ত্রী মল্লিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ এর পর রাতেই গ্রেফতার করা হয় ওই গৃহবধূর প্রেমিক গুরুদাসকেও৷ গ্রেফতার করা হয়েছে গৌতমবাবুর স্ত্রী মল্লিকাকেও৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kulpi murder: বাড়িতেই প্রেমিকের সঙ্গে স্ত্রী, স্বামী ফিরতেই রক্তারক্তি! পরকীয়ার নৃশংস পরিণতি কুলপিতে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement