advertisement

বীরভূম থেকে ফের বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার

Last Updated:

ঘটনায় চালক-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

#বীরভূম: বীরভূমের নলহাটীতে বিপুল পরিমানে বিস্ফোরক উদ্ধার করল নলহাটী থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতে নলহাটি বাউটিয়া রাস্তায় একটি বিস্ফোরক বোঝাই লরি আটক করে ১৬৯ বস্তা Ammonium Nitrate উদ্ধার করা হয়।
ঘটনায় চালক-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম সন্তোষ মন্ডল, রামজেশ মন্ডল, তাপস রবিদাস ও অনুকুল কোনাই। সোমবার মাড়গ্রাম থানার পুলিশ এক বস্তা সকেট বোমা বাধার লাল বারুদ উদ্ধার করে মাড়গ্রামের একটি বাড়ি থেকে। তারপর এদিন আবার নলহাটীতে বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, এই বিস্ফোরক গুলি ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল। এই বিস্ফোরকগুলি পাথর খাদানে কাজে লাগে। তবে, উদ্ধার এই ১৬৯ বস্তা বিস্ফোরক কী জন্য আনা হচ্ছিল তা খতিয়ে দেখছে বীরভূম পুলিশ। গ্রেফতার এই চারজনকে বুধবার রামপুরহাট কোর্টে তোলা হবে।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূম থেকে ফের বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement