advertisement

Hs Student Suicide: পাশের দাবিতে আন্দোলন করেও লাভ হয়নি, আত্মহত্যা উচ্চ মাধ্যমিক ছাত্রীর!

Last Updated:

Hs Student Suicide: পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকেরা রাজিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ফাইল ছবি
ফাইল ছবি
#বর্ধমান: উচ্চমাধ্যমিকে ফেল,পাশ করানোর দাবিতে আন্দোলনে সামিল হয়েও মেলেনি ফল। অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছাত্রী।
পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কলেজ মোড় এলাকার ঘটনা। মৃত ছাত্রীর নাম রাজিয়া খাতুন (১৮)। সে গুসকরা গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকেরা রাজিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রাজিয়া উচ্চ মাধ্যমিকে ইংরেজি ও দর্শন বিষয়ে ব্যাক পায়। তারপর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের দাবি।
advertisement
advertisement
এমনকি পাশ করানোর দাবিতে গুসকরার আন্দোলনেও যোগ দেয় সে। কিন্তু কোনো ফল না মেলায় রাজিয়া এই পথ বেছে নিয়েছে বলে পরিবারের দাবী। পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশমর্গে পাঠিয়েছে। ঠিক কী কারণে আত্মহত্যা তারও তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অনুত্তীর্ণ হওয়ার পর আত্মহত্যা করেছিল মালদার হবিবপুরের ছাত্রী শম্পা হালদার। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পাশ করানোর দাবিতে মালদহ শিক্ষা দফতরের সামনে অন্য অনুত্তীর্ণ ছাত্রীদের সঙ্গে সেও আন্দোলন (HS students agitation) করেছিলেন। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছিল। শম্পা হবিবপুরের আর এন রায় গার্লস স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ওই স্কুল থেকে মোট ১৮০ জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ৮০ জন পাশ করে। বাকিরা অকৃতকার্য হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hs Student Suicide: পাশের দাবিতে আন্দোলন করেও লাভ হয়নি, আত্মহত্যা উচ্চ মাধ্যমিক ছাত্রীর!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement