advertisement

ডিউটিতে যোগ দেওয়ার আগেই শেষ জীবন, লরির চাকায় পিষ্ট মিলকর্মী, দৃশ্য দেখে স্তব্ধ এলাকাবাসী

Last Updated:

Howrah Road Accident : মর্মান্তিক পরিণতি মিলকর্মীর। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজে যোগ দিতে। কিন্তু দুর্ঘটনায় পথেই সব শেষ।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
বাউরিয়া, রাকেশ মাইতি : মর্মান্তিক পরিণতি মিলকর্মীর। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজে যোগ দিতে। কিন্তু ডিউটিতে জয়েন করা হল না। রক্তে ভাসল ব্যস্ত রাস্তা। মুহূর্তে শেষ হল একটি জীবন। শুক্রবার সকাল ছ’টার ডিউটিতে যোগ দেওয়ার দেওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু পথেই শেষ হয়ে গেল সব।
উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউড়িয়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশুতোষ সাউ। বয়স আনুমানিক ৪০ বছর। প্রতিদিনের মতই শুক্রবার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। সকাল ছ’টার ডিউটিতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। কিন্তু নিজের কর্মস্থল থেকে সামান্য দূরত্বে দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। দুর্ঘটনাটি হয়েছে  বাউরিয়া নর্থ মিল রোডের পঞ্চানন তলা সংলগ্ন স্থানে।  সিমেন্ট বোঝাই লরি’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
advertisement
আরও পড়ুন : দেওয়ালে পরিবেশ বাঁচানোর ছবি, অথচ গাছ কেটেই সাজানো হয়েছে স্টেশন! বিতর্কে রেল কী করল জানেন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তখন ঘড়ির কাঁটায় সবে সকাল ছ’টা পেরিয়েছে। সামনে থাকা লরি ওভারটেক করতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। চলন্রত লরির নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে চাকায় পিষ্ট হব ওই ব্যক্তি। যদিও তাঁকে দ্রুত উদ্ধার করেন স্থানীয় মানুষ। কিন্তু ততক্ষণে সব শেষ। শরীরের ওপর দিয়ে মালবোঝাই লরির চাকা। যার ফলে সাতসকালে রক্তাক্ত হয়ে ওঠে এলাকা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পৌঁছয় স্থানীয় পুলিশ স্টেশনে। ঘটনাস্থলে বাউড়িয়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। সাত সকালে এমন মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় থমথমে ভাব। ঘটনাকে ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডিউটিতে যোগ দেওয়ার আগেই শেষ জীবন, লরির চাকায় পিষ্ট মিলকর্মী, দৃশ্য দেখে স্তব্ধ এলাকাবাসী
Next Article
advertisement
Afghan Taliban Attack on Pakistan: পাক-আফগান লড়াই, এবার প্রতিশোধের হামলা চালাল তালিবান, বহু পাক নাগরিকের মৃত্যু, অশান্ত ডুরান্ড লাইন
পাক-আফগান লড়াই,প্রতিশোধের হামলা চালাল তালিবান,বহু পাক নাগরিকের মৃত্যু,অশান্ত ডুরান্ড লাইন
  • পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা শুরু করেছে আফগান তালিবান

  • বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী গোলাবর্ষণ পাক-আফগান সীমান্তে

  • আফগান সেনাবাহিনী এখন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা করছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement