advertisement

Howrah: হারিয়ে গিয়েছিল স্মৃতি, হাওড়ার দুই বন্ধুর চেষ্টা ১৪ বছর পর বাড়ি ফিরলেন চম্পক

Last Updated:

প্রতিদিন ফুটপাথবাসীদের খাবার দিতে আসা ব্যবসায়ী বৈজনাথ পাঠকেরও নজরে পড়েন চম্পক৷ অসুস্থ ব্যক্তি কে সুস্থ করতে পাঠকবাবু সাহায্য চান চিকিৎসক বন্ধু সৌরভ দাসের (Howrah News)৷

ছেলের সঙ্গে চম্পক দত্ত৷
ছেলের সঙ্গে চম্পক দত্ত৷
#হাওড়া: পরিবারকে একটু ভালো রাখতে ১৪ বছর আগে বাড়ি ছেড়েছিলো উত্তরবঙ্গের (North Bengal) চম্পক ওরাঁও৷ চা বাগানের শ্রমিক চম্পক আয় বাড়তে পারি দিয়েছিলেন সুদূর পঞ্জাবে৷ ভিন রাজ্যে গিয়েও সেভাবে গুছিয়ে উঠতে পারেননি, পরিবারকে টাকা পাঠাতে না পেরে ক্রমেই পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন  চম্পক৷
এর পর এ রাজ্য থেকে ও রাজ্য ঘুরে বেড়াতে বেড়াতে ক্রমেই হারাতে শুরু করে স্মৃতিশক্তি ৷ ঠাঁই হয় ফুটপাথে৷ কখনও খাবার জোটে, কখনও জোটে না৷ গত প্রায় এক মাস ধরে  চম্পকের ঠাঁই হয় হাওড়ার (Howrah) রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে৷ অসুস্থ চম্পককে দেখে সাহায্যের হাত বাড়ান এক রিক্সা চালক৷
advertisement
advertisement
প্রতিদিন ফুটপাথবাসীদের খাবার দিতে আসা ব্যবসায়ী বৈজনাথ পাঠকেরও নজরে পড়েন চম্পক৷ অসুস্থ ব্যক্তি কে সুস্থ করতে পাঠকবাবু সাহায্য চান চিকিৎসক বন্ধু সৌরভ দাসের৷  চিকিৎসক ও সমাজসেবক সৌরভের সাহায্যে ১৪ বছর পর বাড়ির পথে  চম্পক ওরাঁও৷
advertisement
হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে  পড়ে থাকা অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে তারঁ চিকিৎসা শুরু করেন বৈজনাথ পাঠক ও চিকিৎসক সৌরভ দাস ৷ চিকিৎসা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে চম্পক৷  নিজের নাম এবং বাড়ির ঠিকানা জানান তিনি৷ চম্পকের বাড়ির ঠিকানা জানতে পেরে মালবাজার থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পাঠকবাবু | পাঠানো হয় চম্পকের ছবিও |
advertisement
ছবি দেখে চম্পকের পরিবার চিনতে পারে তাঁকে৷ পরিবারের সদস্যরা প্রিয়জনকে নিয়ে যেতে হাজির হয় হাওড়াতে৷ বুধবার রাতেই ছেলের হাত ধরে  বাড়ির পথে রওনা হন চম্পক ৷ পরিবারকে ফিরে পেয়ে খুশি চম্পক আর চম্পকে বাড়ি ফেরাতে পেরে খুশি সমাজের রূপকাররা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: হারিয়ে গিয়েছিল স্মৃতি, হাওড়ার দুই বন্ধুর চেষ্টা ১৪ বছর পর বাড়ি ফিরলেন চম্পক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement