advertisement

Howrah News: জাতীয় সড়কের পাশ থেকে লরি ছিনতাই! ১ মাসের মধ্যে চুরি যাওয়া লরি সহ ৪৪ লক্ষের সামগ্রী উদ্ধার, গ্রেফতার ১

Last Updated:

Howrah News: কলকাতা থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার পথে জাতীয় সড়কের ধার থেকে ৪৪ লক্ষ টাকার রেলওয়ের সামগ্রী সহ লরি চুরি হয়ে যায়। এরপর লরি মালিক পুলিশের দ্বারস্থ হন। এক মাসের মধ্যে উদ্ধার হল চুরি যাওয়া লরি সহ লক্ষাধিক টাকার সামগ্রী।

চুরি যাওয়া লরি উদ্ধার
চুরি যাওয়া লরি উদ্ধার
বাগনান, হাওড়া, সন্তু মল্লিকঃ জাতীয় সড়কের পাশ থেকে লরি ছিনতাই হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে হাওড়ার বাগনানে এই ঘটনা ঘটে। এক মাসের মধ্যে চুরি যাওয়া লরি ও সামগ্রী উদ্ধার করল পুলিশ। সেই সঙ্গেই ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যাচ্ছে, গত ২৫ সেপ্টেম্বর চুরির ঘটনাটি ঘটেছিল। কলকাতা থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার পথে বাগনানে ১৬ নং জাতীয় সড়কের ধার থেকে ৪৪ লক্ষ টাকার রেলওয়ের সামগ্রী সহ লরি চুরি হয়ে যায়। এরপর লরি মালিক পুলিশের দ্বারস্থ হন। বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।
আরও পড়ুনঃ হাওড়াবাসীর জন্য বড় সুখবর! জলযন্ত্রণার দিন শেষ, ১০০ কোটির প্রকল্পে সিলমোহর, দ্রুত কাজ শুরু
পুলিশি তদন্তের ভিত্তিতে হাওড়ার আন্দুল থেকে মোহিত সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আসে সাফল্য! গতকাল লরি সহ ৪৪ লক্ষ টাকার রেলওয়ে সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়ার এক মাসের মধ্যেই লরি ও সামগ্রী উদ্ধার করা হল।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা লরি চুরি করার পর লরির রঙ ও নম্বর প্লেট বদল করে দেয়, যাতে পুলিশের নজর এড়ানো যায়। কিন্তু তাতেও শেষরক্ষা হল না! এই ঘটনায় এখনও পর্যন্ত একজন গ্রেফতার হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: জাতীয় সড়কের পাশ থেকে লরি ছিনতাই! ১ মাসের মধ্যে চুরি যাওয়া লরি সহ ৪৪ লক্ষের সামগ্রী উদ্ধার, গ্রেফতার ১
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement