Toto news: আদমশুমারি অতীত! এবার টোটোশুমারি, শুরু হল রাজ্যের এই এলাকায়
- Reported by:Rahi Haldar
- Published by:Purnendu Mondal
Last Updated:
হুগলির চন্দননগরে হচ্ছে অন্য এক পরিসংখ্যান, যা হল টোটো গণনা!
হুগলি: জনগণনার কথা আমরা অনেকেই জানি। সেন্সরস বা জনগণনা প্রতি পাঁচ বছর কিংবা ১০ বছর অন্তর আমাদের দেশে আয়োজিত হয়ে থাকে দেশের মোট কত জনসংখ্যা আছে তার পরিসংখ্যান পাওয়ার জন্য। তবে জনগণনা কথা শুনে থাকলেও বর্তমান সময়ে হুগলির চন্দননগরে হচ্ছে অন্য এক পরিসংখ্যান, যা হল টোটো গণনা! তবে কেন এমন পদক্ষেপ নিতে হল সরকারকে? তার উত্তর জানিয়েছে খোদ পরিবহন দফতর। অনিয়ন্ত্রিত টোটোর বৃদ্ধিতে রাশ টানতে এই অভিনব পদক্ষেপ শুরু করেছে চন্দননগর পুরনিগম।
শহরের দাপিয়ে দাপিয়ে বাড়ছে টোটোর দৌরাত্ম। রাস্তায় ভর্তি টোটো জন্য ট্রাফিক হয়ে যাচ্ছে ধীর। অনিয়ন্ত্রিত টোটোর বৃদ্ধির কারণে সমস্যায় পড়ছেন আমজনতা। তাই টোটোর লাগাতার বৃদ্ধির হ্রাস টানতে এবার শুরু হয়েছে টোটোর গণনা। একজন ব্যক্তির নিজস্ব মালিকানাধীন মোট কতগুলি টোটো রয়েছে, যারা ভাড়ার টোটো চালায় তাদের পরিসংখ্যান এমনকি রাস্তায় টোটো চালাতে গেলে হঠাৎ করে নতুন টোটো নিয়ে এসে যে কেউ নেমে পড়তে পারেন সেও যাতে না ঘটে তার জন্যেই মূলত এই টোটোর পরিসংখ্যান করার কাজ শুরু হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: উধাও হবে ডার্ক সার্কেল…! ছোট্ট ঘরোয়া টোটকা করবে কামাল, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক করবে মুখ!
এই বিষয়ে চন্দননগর পুরোনিগমের মেয়র রাম চক্রবর্তী জানান, শহরজুড়ে যেভাবে টোটোর বাড়বাড়ন্ত তাতে সমস্যায় পড়ছেন সাধারণ পথচারী। সেই কারণেই অনিয়ন্ত্রিত টোটোর বৃদ্ধিতে হ্রাস টানার জন্য এই বিশেষ পদক্ষেপ। যদিও এই পদক্ষেপ পুরোটাই হচ্ছে রাজ্য পরিবহন দফতরের। যেহেতু টোটো একটি ই-ভেহিকেল সেই কারণে গ্রীন ট্রাইবুনালের জন্য এর উপরে কোন নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছিল না। কারণ এতে আরটিও-রও কিছু করার থাকে না। সেই কারণেই অনিয়ন্ত্রিত টোটোর বৃদ্ধিতে লাগাম লাগানোর জন্যই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে চন্দননগর পুরোনিগম।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2024 3:56 PM IST








