advertisement

Hooghly News: সব ছেড়ে এবার চুরি যাচ্ছে জল! প্রশাসনও চুপ করে বসে নেই, নিল কঠোর ব্যবস্থা

Last Updated:

জল স্বপ্ন প্রকল্পের পানীয় জল অপচয় ও জল 'চুরি' রুখতে সক্রিয় প্রশাসন।

+
চুরি

চুরি যাচ্ছে পানীয় জল

হুগলি: জল স্বপ্ন প্রকল্পের পানীয় জল অপচয় ও জল ‘চুরি’ রুখতে সক্রিয় প্রশাসন। জল অপচয় রুখতে একদিকে যেমন ব্লক প্রশাসন ও জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে, অন্যদিকে সেই জল চুরি রুখতে কাটা হচ্ছে বাড়ির ছাদে জল নিয়ে যাওয়ার পাইপ। গোঘাটের বিভিন্ন এলাকায় এমনি অভিযান চলানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
জানা গিয়েছে, জল প্রকল্প নিয়ে গত শনিবার পুরশুড়া বিডিও অফিসে জেলা প্রশাসন একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরই পানীয় জলের প্রকল্প নিয়ে আরও তৎপর প্রশাসন। অভিযোগ, জল স্বপ্ন প্রকল্পের পানীয় জল অনেকেই বাসন ধোয়া, কাপড় কাচা সহ বিভিন্ন কাজে ব্যবহার করছেন। অনেকেই সেই জলের ট্যাপ খুলেই রেখে দিচ্ছেন। এই ভাবে জল অপচয় বন্ধ করতে, গোঘাটের রঘুবাটি পঞ্চায়েত এলাকার মানুষকে সচেতন করতে গোঘাট ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্রাট বাগচী সহ কমাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধান মানুষের বাড়ি বাড়ি পৌঁছান এবং তাঁদের জল অপচয় বন্ধ করতে অনুরোধ করেন।
advertisement
advertisement
অন্যদিকে সেই জল চুরি করে নেওয়ার অভিযোগে গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য কারিগরি দফতরের অধিকারিকের উপস্থিতে পুলিশ অধিকারিকরা বেশ কিছু জল লাইনের পাইপ কাটেন। জানা যায়, বালি পঞ্চায়েত এলাকায় জল স্বপ্ন প্রকল্পের জল এক থেকে দোতলা বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কে তুলে নেওয়া হচ্ছিল। তার ফলে জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বহু বাসিন্দা। অবৈধ সেইসব জলের সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন। যদিও এই জলের সংযোগ বিচ্ছিন্ন করার ফলে বন্যার সময় তারা চরম বিপাকে পড়বেন বলে সরব হন স্থানীয়রা।
advertisement
যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন যা পদক্ষেপ নিচ্ছে ঠিক আছে কিন্তু সারা দিনের যাবতীয় কাজের জন্য যে জলের প্রয়োজন সেটি তারা কোথা থেকে পাবেন! বাড়ির ট্যাংকে সবাই জল রিজার্ভ করে রাখে। সেই জল দিয়েই বাড়ির যাবতীয় কাজ চলে। এক্ষেত্রে পানীয় জলের আলাদা লাইন করলে দৈনন্দিন কাজের ব্যবহারের জন্য আলাদা জলের ব্যবহারের লাইন করে দিতে হবে। যাতে সাধারণ মানুষ জল পরিষেবা পান।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সব ছেড়ে এবার চুরি যাচ্ছে জল! প্রশাসনও চুপ করে বসে নেই, নিল কঠোর ব্যবস্থা
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement