advertisement

খেলার মাঠেই অসুস্থ, নূন্যতম চিকিৎসা না পেয়ে মৃত্যু শিলংয়ের সাংসদের! ক্ষোভে ফুঁসছেন মানুষ

Last Updated:

কোনও চিকিৎসা না পেয়ে সাংসদের মৃত্যু ঘিরে তৈরি হল প্রশ্ন! বৃহস্পতিবার শিলংয়ের সাংসদ রিকি সিংকনের মৃত্যু ঘিরে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।

সাংসদের মৃত্যুতে ক্ষোভ
সাংসদের মৃত্যুতে ক্ষোভ
শিলং: কোনও চিকিৎসা না পেয়ে সাংসদের মৃত্যু ঘিরে তৈরি হল প্রশ্ন! বৃহস্পতিবার শিলংয়ের সাংসদ রিকি সিংকনের মৃত্যু ঘিরে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।
২০২৪ সালে খানিক চমকপ্রদভাবে তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভিনসেন্ট পালাকে প্রায় পৌনে চার লক্ষ ভোটে হারিয়ে সংসদে গিয়েছিলেন। বৃহস্পতিবার শিলংয়ের মালওয়াই মাওইংয়ে বন্ধুদের সঙ্গে ফুটসল খেলছিলেন ৫৪ বছরের সাংসদ। খেলতে খেলতে আচমকা লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় মাওইং কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কোনও চিকিৎসক সেসময় উপস্থিত ছিলেন না। ফলে প্রাথমিক চিকিৎসাও পাননি। ‘ এর পরে এইচ গর্ডন রবার্টস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ভর্তি করানোর কিছুক্ষণ পরই মৃত্যু হয় তাঁর।
advertisement
আরও পড়ুন: AI প্রযুক্তিতে জোর, স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলায় গতি! প্যাক্স সিলিকায় ভারত কেন যোগ দিল জানেন?
সাংসদের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন তাঁর অনুগামীরা। তাঁদের প্রশ্ন, সাংসদই যেখানে ন্যূনতম চিকিৎসা পাচ্ছেন না, সেখানে আমজনতার কী অবস্থা হবে?
advertisement
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভিভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তিনবারের কংগ্রেস সাংসদ ভিনসেন্ট এইচ. পালা-কে বিপুল ব্যবধানে পরাজিত করেন। তৃণমূল স্তরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, উপজাতি অধিকার ও স্বচ্ছ শাসনের পক্ষে জোরালো অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে মেঘালয়ের রাজনীতিতে, বিশেষ করে ভিভিপির অন্দরে, এক বড় শূন্যতার সৃষ্টি হল বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিকে সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খেলার মাঠেই অসুস্থ, নূন্যতম চিকিৎসা না পেয়ে মৃত্যু শিলংয়ের সাংসদের! ক্ষোভে ফুঁসছেন মানুষ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement