advertisement

নন্দীগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল, গ্রামবাসীদের সঙ্গে কথা সদস্যদের

Last Updated:

ভোটের পর থেকেই ছোটখাটো নানা ধরনের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠছিল নন্দীগ্রামে৷

নন্দীগ্রামে মানুষের সঙ্গে কথা কেন্দ্রীয় দলের সদস্য়দের৷
নন্দীগ্রামে মানুষের সঙ্গে কথা কেন্দ্রীয় দলের সদস্য়দের৷
#নন্দীগ্রাম: নন্দীগ্রাম পৌঁছল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ পরিদর্শনকারী দল৷ এ দিন বিকেলের পর হেলিকপ্টারে নন্দীগ্রামের হরিপুরে পৌঁছয় চার সদস্যের প্রতিনিধি দল৷ এর পর ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রতিনিধি দলের সদস্যরা৷
ভোটের পর থেকেই ছোটখাটো নানা ধরনের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠছিল নন্দীগ্রামে৷ ভোটের ফল প্রকাশের পরেও তা অব্যাহত রয়েছে বলে অভিযোগ৷ নন্দীগ্রামে পৌঁছেই প্রথমে কেন্দেমারি এলাকায় যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ সেখানে আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা৷ হামলার অভিযোগ পেয়ে প্রতিনিধি দলের সদস্যরা প্রশ্ন করেন, আপনারা পুলিশে কেন অভিযোগ জানাননি? জবাবে গ্রামবাসীরা দাবি জানান, ভয়েই পুলিশের কাছে যাননি তাঁরা৷ কেন্দেমারির পর সামসাবাদেও যাওয়ার কথা প্রতিনিধি দলের৷ কিন্তু নির্দিষ্ট সময়ের অনেকটা দেরিতে নন্দীগ্রামে পৌঁছনোয় প্রতিনিধি দলের সদস্যরা কতক্ষণ সেখানে থাকতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে৷
advertisement
এ দিন সকালে প্রথমে কলকাতা থেকে বেরিয়ে হেলিকপ্টারে বোলপুর পৌঁছন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা৷ সেখানেও ভোট পরবর্তী হিংসার কবলে পড়া বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা৷ শুক্রবার তাঁরা গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগণায়৷ এ দিনই তাঁদের নদিয়া জেলাতেও যাওয়ার কথা ছিল৷
advertisement
Sujit Bhowmik
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নন্দীগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল, গ্রামবাসীদের সঙ্গে কথা সদস্যদের
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement