advertisement

মাদ্রাসায় রেকর্ড ফল করে তাক লাগাল হিন্দু মেয়ে !

Last Updated:

একেই হয়তো বলে অসহিষ্ণুতার রাজনীতির গালে কড়া চড় ! হিন্দুর মেয়ে হয়ে মাদ্রাসায় পড়ে, দশমের রেজাল্টে মেয়েদের

#উদয়নারায়ণপুর: একেই হয়তো বলে অসহিষ্ণুতার রাজনীতির গালে কড়া চড় ! হিন্দুর মেয়ে হয়ে মাদ্রাসায় পড়ে, দশমের রেজাল্টে মেয়েদের মধ্যে তৃতীয় এবং রাজ্যের মধ্যে অষ্টম স্থান ! এক নতুন ইতিহাস রচনা করল হাওড়ার উদয়নারায়ণপুরের খলতপুর হাই মাদ্রাসার হিন্দু ছাত্রী প্রশমা শাসমল৷
প্রশমার প্রাপ্ত নম্বর ৭২৯ ৷ প্রশমার ইচ্ছে ভবিষ্যতে পদার্থ বিদ্যা নিয়ে পড়াশুনো করার ৷ শুধু প্রশমাই নয়, প্রশমার ভাই প্রমিত শাসমলও মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ৷ প্রশমার কথায়, ‘ভালো ফল করার জন্য সব সময়ই পরিশ্রম করেছি ৷ তবে মাদ্রাসার শিক্ষকদের সাহায্য না পেলে এরকম ফলাফল সম্ভব হতো না ৷ ’
advertisement
প্রশমার কথায়, ‘আমি আগে অন্য মাধ্যমে পড়েছি ৷ মাদ্রাসা কোনও দিক থেকেও কম নয় ৷ মাদ্রাসার মানও খুব ভালো ৷ ’ এমনকী, প্রশমার বাবাও সেরকমটাই মনে করেন ৷ তাই ষষ্ঠ শ্রেণী থেকেই মাদ্রাসায় ভর্তি করেন ৷
advertisement
সোমবার প্রকাশিত হল মাদ্রাসা, আলিম, ফজিল পরীক্ষার ফলাফল ৷ আগেরবারের তুলনায় এবারে পাশের হার বাড়ল হাই মাদ্রাসায় ৷ পাশের হার বেড়েছে আলিম ও ফাজিল পরীক্ষাতেও ৷
advertisement
মাদ্রাসা শিক্ষা কমিশনের সচিব রেজানুল করিম জানিয়েছেন, ছাত্রীদের তুলনায় এবছর ছাত্রদের পাশের হার বেশি ৷ জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে পাশের হার সর্বাধিক ৷ কিন্তু হাই মাদ্রাসা পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে মালদহ জেলা ৷
হাই মাদ্রাসায় যুগ্মভাবে প্রথম হয়েছে মুর্শিদাবাদের দুই পড়ুয়া ৷ ৭৬৩ পেয়ে প্রথম হয়েছে আরিফুদ্দিন শেখ ও গোলাম সারোয়ার পারভেজ ৷ দু’জনেই আমিয়াবাদ হাই মাদ্রাসার ছাত্র ৷
advertisement
রাজ্যে তৃতীয়, সপ্তম ও অষ্টম স্থান গ্রহণ করেছে মালদহের পড়ুয়ারা ৷ মেধাতালিকায় তৃতীয় স্থান দখল করেছে বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী মাসুমা খাতুন ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৭৫৩ ৷ সপ্তম নাসরাৎ পানুর প্রাপ্ত নম্বর ৭৩১ ৷ সে মিটনা সুলেমানী হাই মাদ্রাসার ছাত্রী ৷ অষ্টম সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার ছাত্র, সায়েদ আনোয়ারের প্রাপ্ত নম্বর ৭২৯ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাদ্রাসায় রেকর্ড ফল করে তাক লাগাল হিন্দু মেয়ে !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement