advertisement

Higher Secondary Result 2023: চমকে গেল চাকদহ, শহরের সম্মান বহুগুণ বাড়িয়ে দিল সৌমিলি! জয়জয়কার

Last Updated:

Higher Secondary Result 2023: উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় জেলার একজন, ষষ্ঠ স্থানে চাকদহের সৌমিলি মণ্ডল।

+
সৌমিলির

সৌমিলির স্বপ্নপূরণ

চাকদহ: প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মেধাতালিকা প্রকাশ করেন। পরীক্ষার ৫৭ দিনের মধ্যে ফলপ্রকাশ করা হয়েছে। আর এবার উচ্চমাধ্যমিকে ৪৯১ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করল নদীয়ার চাকদহের বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী সৌমিলি মন্ডল।
খবর পাওয়া মাত্রই উৎসবের মেজাজে সেজে উঠেছে তার বাড়ি। পরিবারসহ আত্মীয়-স্বজনেরা এসে সংবর্ধনা জানাচ্ছে তাকে। ৪৯১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানাধিকারী সৌমিলি জানায় আগামী দিনে ইচ্ছে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান কিংবা অর্থনীতি বিষয়ের ওপর পড়াশোনা করার । এছাড়াও ভবিষ্যতে তার পরিকল্পনা রয়েছে অধ্যাপিকা হওয়ার। স্বাভাবিকভাবেই তার এই সাফল্যে খুশি তার পরিবারসহ আত্মীয়-স্বজনেরাও।
advertisement
advertisement
সৌমিলি জানায়, পড়াশোনা করতে তার বরাবরই ভাল লাগত, অবসর সময় সে পছন্দ করতো গল্পের বই পড়তে এবং গান শুনতে।
এবারের মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৮,৫২,৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮,২৪,৮৯১ জন। পাশ করেছে ৭,৩৭,৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে জেলাভিত্তিক প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুর। ১১ টি জেলায় পাশের হার ৯০ পার্সেন্ট বেশি।
advertisement
—-Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary Result 2023: চমকে গেল চাকদহ, শহরের সম্মান বহুগুণ বাড়িয়ে দিল সৌমিলি! জয়জয়কার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement