advertisement

রেলযাত্রীদের জন্য বড় খবর! শিগগিরি বারাসাত-হাসনাবাদ শাখায় ডবল লাইনে ছুটবে ট্রেন, রেললাইন ও স্টেশন পরিদর্শনে রেল আধিকারিকেরা

Last Updated:

Indian Railways: হাসনাবাদ-শিয়ালদা শাখার চাপাপুকুর স্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত রেল লাইনের ডাবল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। সেই মতো রেল দফতরের আধিকারিকরা চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন এবং স্টেশনগুলি পরিদর্শন করলেন।

চাপাপুকুর স্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন
চাপাপুকুর স্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন
হাসনাবাদ, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: বহু বছরের চাহিদা পূরণ হতে চলেছে কয়েক লক্ষ মানুষের। হাসনাবাদ-শিয়ালদা শাখার চাপাপুকুর স্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত রেল লাইনের ডাবল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। এবং সেই মতো রেল দফতরের আধিকারিকরা চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন এবং স্টেশনগুলি পরিদর্শন করলেন।
শিয়ালদা থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন বহুদিনের। রেলের উন্নতি ঘটেছে প্রচুর। কিন্তু চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন ছিল সিঙ্গেল লাইনের। যার ফলে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত নিত্যযাত্রীদের।
আরও পড়ুনঃ অজানা জ্বরে কাবু! ডেঙ্গি আতঙ্ক মিনাখাঁয়, স্বাস্থ্য দফতরের উদ্যোগে গ্রামেই খুলল…! খুশি সকলে
এই সিঙ্গেল রেললাইনকে ডবল লাইন করার দাবি সাধারণ মানুষ জানিয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। কিন্তু রেল দফতর এতদিন তা কর্ণপাত করেনি। কিন্তু এবার নড়েচড়ে বসল রেল। অবশেষ চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় রেল। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত স্টেশনগুলি পরিদর্শনে আসেন রেলের আধিকারিকরা।
advertisement
advertisement
রেল দফতরের এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষ। কারণ এই শাখার ডাবল লাইন হলে এই লাইনে ট্রেনের সংখ্যা বাড়বে। ট্রেনের সময় লাগবে কম। যার ফলে খুশি এই এলাকার কয়েক লক্ষ মানুষ। রেল সূত্রে খবর। বারাসাত-হাসনাবাদ শাখার এই অংশের ডবল লাইনেই কাজ খুব দ্রুত শুরু হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রেলযাত্রীদের জন্য বড় খবর! শিগগিরি বারাসাত-হাসনাবাদ শাখায় ডবল লাইনে ছুটবে ট্রেন, রেললাইন ও স্টেশন পরিদর্শনে রেল আধিকারিকেরা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement