advertisement

আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়ারা, আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী তুলে দিল কলেজ কর্তৃপক্ষ

Last Updated:

উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা ডঃ বি আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল চিত্তরঞ্জন দাসের উদ্যোগে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করল কলেজ কর্তৃপক্ষ l

#হেলেঞ্চা: আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো কলেজ কর্তৃপক্ষ l উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা ডঃ বি আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল চিত্তরঞ্জন দাসের উদ্যোগে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করল কলেজ কর্তৃপক্ষ l ছাত্র-ছাত্রীদের সঙ্গে ফোনে যোগাযোগ করে, তাঁদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হয়েছিল, সেটাই বিচার করে কলেজ কর্তৃপক্ষ তাঁদের হাতে চেক তুলে দেয় বৃহস্পতিবার l
করোনা আবহের মধ্যে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের যে সমস্ত ছাত্র-ছাত্রী ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় পড়েন, তাঁদের পাশে দাঁড়াতেই কলেজের পক্ষ থেকে চেক তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন হেলেঞ্চা কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দাস l
অন্যদিকে দুঃসময়ে কলেজের এই সহযোগিতা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা l প্রথম বর্ষের ছাত্রী নিবেদিতা সিংহর দাবি, কোনও কলেজ এই দুঃসময়ে ছাত্র-ছাত্রীদের পাশে এরকম ভাবে দাঁড়ায়' সেটা আগে কখনও দেখিনি l আমরা কলেজের ছাত্রী হয়ে গর্বিত ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়ারা, আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী তুলে দিল কলেজ কর্তৃপক্ষ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement