advertisement

ভারতীয় ফুটবল দলে এবার দেখা যাবে হাবরার সাহিলকে! আবেগে ভাসছে গোটা শহর

Last Updated:

Footballer- ভারতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে এবার দেখা যাবে হাবরার সাহিলকে! খবর প্রকাশ্যে আসতেই গর্বিত গোটা জেলা। হাবরার ছেলে সাহিল হরিজন এবার দেশের জার্সিতে ফুটবল পায়ে নামবেন মাঠে।

+
সাহিল

সাহিল হরিজন

উত্তর ২৪ পরগনা: ভারতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে এবার দেখা যাবে হাবরার সাহিলকে! খবর প্রকাশ্যে আসতেই গর্বিত গোটা জেলা। হাবরার ছেলে সাহিল হরিজন এবার দেশের জার্সিতে ফুটবল পায়ে নামবেন মাঠে। ভারতীয় অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলে জায়গা করে নিয়ে তিনি অংশ নেবেন এএফসি কাপ অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে।
এই খবরেই হাবরা, অশোকনগর-সহ গোটা জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সাহিলের এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর কঠোর পরিশ্রম। পেশায় অ্যাম্বুলেন্স চালক বাবা অজয় হরিজন ও মা মিঠু হরিজনের হাত ধরে মাত্র ছয় বছর বয়সে মাঠে পা রাখে সাহিল।
অশোকনগর ফুটবল কোচিং সেন্টারেই শুরু হয় ফুটবলের হাতেখড়ি। শুরু থেকেই সাহিলের প্রতিভায় মুগ্ধ হন তাঁর প্রথম কোচ সৌরজিৎ দাস ওরফে পল দা। ছাত্রের এমন সাফল্যে আবেগে ভাসছেন কোচ সৌরজিৎ দাসও। অসাধারণ গতি ও গোল করার দক্ষতা থাকায় সাহিল ইতিমধ্যেই নজর কেড়েছেন জাতীয় পর্যায়ে।
advertisement
advertisement
আরও পড়ুন- বর্ধমানের ‘নবাবহাট’ শুধু ‘নাম’ নয়! বর্ধমানের ইতিহাসের জীবন্ত দলিল! কারণ জানলে শিহরিত হবেন
তাঁর সতীর্থরাও এই খবরে রীতিমতো উৎসাহিত। ফুটবল প্রশিক্ষকদের মতে, এভাবে এগোতে থাকলে একদিন হয়তো ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে সাহিলকে। সাহিল জানান, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়ার। আজ সেই স্বপ্নপূরণের পথে প্রথম ধাপ পেরোলেন।
advertisement
এখন শুধু নিজেকে প্রমাণ করার পালা। সাহিলের এই সাফল্যে আজ গর্বিত হাবরার ফুটবলপ্রেমীরা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে তাঁর নামে। সাহিলকে নিয়ে তাই আগামিদিনে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে জেলার ক্রীড়া প্রেমীমহল।
Rudra Narayan Roy 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারতীয় ফুটবল দলে এবার দেখা যাবে হাবরার সাহিলকে! আবেগে ভাসছে গোটা শহর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement