advertisement

Lady Musician: স্যাক্সোফোনে মঞ্চ কাঁপাচ্ছে হাবরার দিয়া কর, তাইকোন্ডোতে পেয়েছে ব্ল্যাকবেল্ট! চিনুন এই প্রতিভাময়ী মেয়েকে

Last Updated:

North 24 Parganas News: হাবড়ার এই কিশোরী আজ শুধু একজন স্যাক্সোফোন শিল্পী নয়, নতুন প্রজন্মের এক উজ্জ্বল মুখ- যে দেখিয়ে দিচ্ছে প্রতিভা এবং পরিশ্রম থাকলে বয়স কোনও বাধা নয়।

+
শিল্পী 

শিল্পী 

উত্তর ২৪ পরগনা: সবে মাত্র স্কুল জীবন শেষ। এই বয়সেই স্যাক্সোফোন হাতে মঞ্চ কাঁপাচ্ছেন হাবড়ার দিয়া কর। শহর থেকে গ্রামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দিয়ার সুরের জাদুতে মুগ্ধ হচ্ছেন দর্শকরা। তার এই প্রতিভাই আজ স্থানীয়দের গর্বের কারণ হয়ে উঠেছে। দিয়ার বাবা নিজেও একজন প্রতিষ্ঠিত মিউজিশিয়ান।
ছোটবেলা থেকেই বাবার হাত ধরেই সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি হয় তার। নিয়মিত রেওয়াজ, অনুশীলন আর বাবার দিক নির্দেশনায় খুব অল্প সময়েই স্যাক্সোফোনে দক্ষ হয়ে ওঠে দিয়া। হাবড়া থেকে শুরু করে কলকাতার বিভিন্ন মঞ্চে তার সুর এখন পরিচিত। সঙ্গীত জগতের সাফল্যের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও সমান দক্ষ এই কিশোরী।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
দিয়া কর তাইকোন্ডো-তে ব্ল্যাক বেল্টধারি। বক্সিংয়েও তার দাপট নজর কাড়ছে সকলের। পড়াশোনা, সঙ্গীতচর্চা ও খেলাধুলা- এই তিন ক্ষেত্রকে একসঙ্গে সামলেই দিয়া নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। পরিবারের সদস্য এবং স্থানীয়দের মতে, দিয়া এখন এলাকার বহু কিশোর-কিশোরীর কাছে অনুপ্রেরণা। তার সুরের মাধুর্যের সঙ্গে আছে আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের ঝংকার।
advertisement
অল্প বয়সেই দুই জগতে সমান দক্ষতা প্রমাণ করায় তাকে ঘিরে আগামী দিনে আরও বড় সাফল্যের আশা করছেন সকলে। হাবড়ার এই কিশোরী আজ শুধু একজন স্যাক্সোফোন শিল্পী নয়, নতুন প্রজন্মের এক উজ্জ্বল মুখ- যে দেখিয়ে দিচ্ছে প্রতিভা এবং পরিশ্রম থাকলে বয়স কোনও বাধা নয়।
রুদ্র নারায়ণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lady Musician: স্যাক্সোফোনে মঞ্চ কাঁপাচ্ছে হাবরার দিয়া কর, তাইকোন্ডোতে পেয়েছে ব্ল্যাকবেল্ট! চিনুন এই প্রতিভাময়ী মেয়েকে
Next Article
advertisement
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
  • উদ্ধার ব্ল্যাকবক্স !

  • বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে?

  • পাইলটের শেষ কথা ‘Oh S***’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement