advertisement

Jhargram News: মাওবাদীদের নাম করে হুমকি চিঠি সরকারি আধিকারিককে! ভয় দেখিয়ে টাকা চাওয়ায় আটক ২ ভাই

Last Updated:

Jhargram News: আবগারি দফতরের ওই অফিসার বর্ধমান জেলায় কর্মরত। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর ওই ব্যক্তি ২৫ মার্চ রামগড় ফাঁড়িতে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন।

মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় গ্রেফতার দুই
মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় গ্রেফতার দুই
ঝাড়গ্রাম: এবার এক সরকারি অফিসারকে লক্ষাধিক টাকা চেয়ে মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দেওয়া হল। আর এই ঘটনায় পুলিশ দুই ভাইকে গ্রেফতার করল। মাওবাদীদের নাম করে ভয় দেখিয়ে চিঠি দিয়ে টাকা চাওয়ার ঘটনা ঘটছে লালগড় থানার রামগড় ফাঁড়ি এলাকায়। পুলিশ এই ঘটনায় রামগড়ের সিজুয়া এলাকার বনপুকুরিয়া গ্রাম থেকে বিকাশ রানা ও দুলাল রানা নামে দুই ভাইকে গ্রেফতার করেছে।
এদিন অভিযুক্ত দু'জনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামগড়ে পুকুরিয়া গ্রামের আবগারি দফতরের এক অফিসারকে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ এবং মার্চ মাসের ২৩ তারিখ দু'দফায় একবার ১৫ লক্ষ এবং একবার দশ লক্ষ টাকা চেয়ে মাওবাদীদের নামে হুমকি চিঠি দেওয়া হয়।
advertisement
advertisement
আবগারি দফতরের ওই অফিসার বর্ধমান জেলায় কর্মরত। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর ওই ব্যক্তি ২৫ মার্চ রামগড় ফাঁড়িতে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে। তারপরই গ্রেফতার হয় ওই দুই ভাই।
advertisement
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকার এক ব্যবসায়ীকে দশ লক্ষ টাকা চেয়ে মাওবাদীদের নাম করে একইভাবে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। প্রাণ নাশের হুমকি দেওয়া হয় চিঠিতে। ফোন করেও হুমকি দেওয়া হয়েছি। এরপর ওই ব্যবসায়ী ৫২ হাজার টাকা অনলাইন মাধ্যমে পাঠিয়েছিল। কিন্তু তারপরও হুমকি দেওয়া হচ্ছিল। ওই ব্যাবসায়ী তারপর বেলপাহাড়ি থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
পুলিশ তদন্তে নেমে ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের সূত্র ধরে পূ্র্ব বর্ধমানের ফতেপুর থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের পর আরও ১৫ জন ওই হুমকি চিঠি কাণ্ডে ধরা পড়ে। বেলপাহাড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি থেকে মোট ১৭ জনকে গ্রেফতার করেছিল। এবার একইভাবে হুমকি দিয়ে টাকা চেয়ে চিঠি দেওয়ার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ।
advertisement
রাজু সিং
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: মাওবাদীদের নাম করে হুমকি চিঠি সরকারি আধিকারিককে! ভয় দেখিয়ে টাকা চাওয়ায় আটক ২ ভাই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement