advertisement

Government Job News: হাজার হাজার টাকা বেতন, সরকারি কাজের এই সুযোগ ছাড়বেন না! আজই আবেদন করুন

Last Updated:

Government Job News: সরাসরি ইন্টারভিউ মারফত নিয়োগ! জেনে নিন কোথায় যেতে হবে এবং কারা আবেদন করতে পারবেন।

শেষবার ২০১৩ সালে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল। এরপর দীর্ঘ ১২ বছর ধরে শূন্য পদ বেড়ে ৮৪০ হয়েছে। এবার সেই পদেই নিয়োগ দেবে সংসদ। Input- Susmita Goswami
শেষবার ২০১৩ সালে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল। এরপর দীর্ঘ ১২ বছর ধরে শূন্য পদ বেড়ে ৮৪০ হয়েছে। এবার সেই পদেই নিয়োগ দেবে সংসদ। Input- Susmita Goswami
বাঁকুড়া: বিরাট কাজের সুযোগ বাঁকুড়ায়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজের সুযোগ। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুসারে, হাসপাতালে একটি বিশেষ পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিযুক্ত করা হবে।
এই পদে সুযোগ পাবেন অবসরপ্রাপ্তেরা। প্রার্থীদের নিযুক্ত করার জন্য যোগ্যতা বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে, আগ্রহীদের আগে থেকে আবেদন জানানোর প্রয়োজনীয়তা নেই বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে কী বলল আদালত? বিরাট খবর জানুন
নিযুক্ত পদের নাম ফেসিলিটি ম্যানেজার। এই পদটিতে মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। সংশ্লিষ্ট পদ অর্থাৎ ফেসিলিটি ম্যানেজার রূপে নিযুক্তদের হাসপাতালে এক বছর কাজ করার সুযোগ মিলবে। নিযুক্তদের বেতন হবে মাসে ১৪,০০০ টাকা। কারা আবেদন করতে পারবেন এই পদে? সেটিও স্পষ্টভাবে বলা রয়েছে বিজ্ঞপ্তিতে।
advertisement
advertisement
আরও পড়ুন: উইকেন্ডে ঝড়জল-বৃষ্টির পূর্বাভাস, ২৬ জানুয়ারি কেমন থাকবে আবহাওয়া? ওয়েদারের বড় আপডেট
ফেসিলিটি ম্যানেজার পদে যাঁরা আবেদন করবেন তাঁদের অবসরপ্রাপ্ত হতে হবে। কোনও সরকারি মেডিক্যাল কলেজ বা সরকারি টিচিং হসপিট্যালের অবসরপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার আধিকারিক হতে হবে। ইন্টারভিউ এর তারিখ এগিয়ে আসছে দ্রুত গতিতে। আগামী ১৭ ফেব্রুয়ারি হাসপাতালে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে বলে জানা গেছে।
advertisement
প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল সাড়ে ১১টার মধ্যে সেখানে হাজির এবং জন্য দিতে হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। বিশদে জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে পড়ে নিন বিজ্ঞপ্তিটি।
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Government Job News: হাজার হাজার টাকা বেতন, সরকারি কাজের এই সুযোগ ছাড়বেন না! আজই আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement