advertisement

Bankura News: গাছের তলায় শুরু, আজ পঞ্চাশে পা, শোভাযাত্রার মধ্য দিয়েই সুবর্ণজয়ন্তী উদযাপন বাঁকুড়ার বিদ্যালয়ে

Last Updated:

Bankura News: এলাকাবাসীদের কাছে এই বিদ্যালয় একটি দ্বিতীয় বাড়ি। অত্যন্ত গর্বের এবং হৃদয়ের কাছের ।

+
প্রতিকী

প্রতিকী ছবি

খাতড়া, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: একটি গাছ তলায় শুরু হয়েছিল প্রাথমিক বিদ্যালয়। একটু একটু করে পথ চলতে চলতে সেই বিদ্যালয়ের বয়স এখন ৫০ বছর। কোনও নামকরা বিদ্যালয় নয়, এই বিদ্যালয় বাঁকুড়ার একটি প্রত্যন্ত এলাকার শিশুদের পাঠদান করে আসছে ৫০ বছর ধরে। গাছ তলায় যারা পড়ত তাদের অধিকাংশেরই নাতি নাতনি রয়েছে। খাতড়ার মাইলিহীড় প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী।
পঞ্চাশ বছরের এই বিশেষ মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণ সাজান হয়েছিল উৎসবের আবহে। সকালেই গ্রামের রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং গ্রামের বহু বাসিন্দা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার মধ্য দিয়েই সুবর্ণজয়ন্তী উদযাপনের সূচনা হয়। পরে পরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাতড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ্বর মাণ্ডি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই বাম্পার ‘জ্যাকপট’…! বৃহস্পতির উল্টো চালে খুলবে কপাল, আকাশছোঁয়া আয়-উন্নতি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
অতিথিদের উত্তরীয় পরিয়ে ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের পড়ুয়ারা। গ্রামের শিল্পী ও অতিথি শিল্পীদের নিয়ে বাউল গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিজের সাবলীল সঞ্চালনা ও আন্তরিকতার ছোঁয়ায় পুরো অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন শিক্ষিকা বনানী বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গ্রামবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই ‘লটারি’, গজকেশরী রাজযোগে মিথুন-সহ ৫ রাশির সোনায় সোহাগা, ধন-সম্পদের ফোয়ারা, লাগবে জ্যাকপট
বিদ্যালয়ের পঞ্চাশ বছরের পথচলার কথা স্মরণ করতে গিয়ে প্রধান শিক্ষিকা বলেন, ১৯৭৬ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সেদিন থেকেই শুরু হয় যাত্রা। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ভালবাসার মাধ্যমে পড়াশোনা করলে তারা ভবিষ্যতে ভাল জায়গায় পৌঁছাতে পারবে। সুবর্ণজয়ন্তীর দিনে গ্রামবাসী, শিক্ষক-শিক্ষিকা, এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের একত্রে উপস্থিতি প্রমাণ করে যে মাইলিহীড় প্রাথমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়,  এটি গ্রামের আবেগ ও গর্বের প্রতীক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: গাছের তলায় শুরু, আজ পঞ্চাশে পা, শোভাযাত্রার মধ্য দিয়েই সুবর্ণজয়ন্তী উদযাপন বাঁকুড়ার বিদ্যালয়ে
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement