advertisement

মাস্ক পরে রাস্তায় ঘুরছে ছাগল! পুরুলিয়ায় হচ্ছেটা কী? জানুন পুরো ঘটনা

Last Updated:

মাস্ক পরে রাস্তায় ঘুরছে ছাগল, কেন এমন সিদ্ধান্ত নিলেন মালিক?

+
ছাগলের

ছাগলের মুখে মাস্ক

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ ‘লকডাউন’ শব্দটা শুনলেই মনে পড়ে যায় ২০২০ সালের কথা। অনেকের মনেই এখনও টাটকা সেই স্মৃতি। হঠাৎ থমকে গিয়েছিল সবার জীবন। প্রায় সকলের মুখেই দেখা যেত মাস্ক। তবে এবার পুরুলিয়ায় দেখা গেল এক অদ্ভুত ছবি! মানুষ নয়, মাস্ক পরে রাস্তায় ঘুরছে ছাগল। শুনতে অবাক লাগলেও বাস্তবে এই চিত্র দেখা গেল পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরি গ্রামে।
সারি সারি ছাগল চলেছে বিচরণ করতে। ‌কমবেশি সকলের মুখেই রয়েছে মাস্ক। ‌এই অবাক কাণ্ড দেখে হতবাক সকলে। এই বিষয়ে ওই ছাগলের মালিক অতিকা কুইরি বলেন, চরাতে নিয়ে গেলে অনেক সময়ই লোকের জমিতে সবজি-ফসল খেয়ে নেয় ছাগল। তাতে চাষিদের অনেক ক্ষতি হয়ে যায়, তৈরি হয় সমস্যা। যাতে লোকের জমির কোনও ক্ষতি না হয় সেই কারণেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। ‌
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পাচারের চেষ্টা, গাড়িতে ছিল…! ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে প্ল্যান ভেস্তে দিল পুলিশ
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা আনন্দ মাহাতো বলেন, উনি যে উদ্যোগ নিয়েছেন সেটা খুবই ভাল। বাকিদেরও এর থেকে শিক্ষা নেওয়া উচিত। ‌এর ফলে চাষিদের জমিতে ক্ষয়ক্ষতি হবে না। এই উদ্যোগের প্রশংসা করেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
করোনা রুখতে মাস্ক পরেছিল মানুষ। সেই ভাইরাসের প্রকোপ কমতেই মানুষের জীবন থেকে বিদায় নিয়েছে মাস্ক। তবে এবার মানুষের বদলে রাস্তায় মাস্ক পরে নেমেছে ছাগল। এই দৃশ্য দেখে অনেকেই ভিড়মি খাচ্ছেন। অনেকে আবার কৌতূহলের সঙ্গে ছাগলগুলিকে দাঁড়িয়ে দেখছেনও। অদ্ভুত এই কাণ্ড ঘটিয়ে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন ওই ছাগলের মালিক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাস্ক পরে রাস্তায় ঘুরছে ছাগল! পুরুলিয়ায় হচ্ছেটা কী? জানুন পুরো ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement