advertisement

সবচেয়ে বড় গণেশ দেখতে ভক্তদের ভিড়, প্রণামীর বাক্সে আলাদা চমক! অশোকনগরেই মিলবে দর্শন

Last Updated:

Largest Ganesh Idol in Ashoknagar: এত বড় গণেশ এর আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন দর্শনার্থীরা

সবচেয়ে বড় গণেশ মূর্তি দেখতে দর্শনার্থীদের ভিড়
সবচেয়ে বড় গণেশ মূর্তি দেখতে দর্শনার্থীদের ভিড়
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ জগদ্ধাত্রী পুজো এই এলাকায় নামকরা। তবে এই বছর সবচেয়ে বড় গণেশ পুজো করে তাক লাগিয়ে দিল অশোকনগরের কল্যাণগড় বাজার এভারগ্রিন। শিবাজি মহারাজের আদলে তৈরি করা হয়েছে সুউচ্চ এই গণেশ মূর্তি। উচ্চতা প্রায় ১৫ ফুটের বেশি। ঘোড়ায় চড়া অবস্থায় বড় এই গণেশ মূর্তি দেখতে ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা কল্যাণগড় এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন।
সোশ্যাল মিডিয়া ও ব্যানার দিয়ে অশোকনগরের বিভিন্ন প্রান্তে বড় গণেশের প্রচার করা হয়েছিল। মানুষের দর্শনের জন্য প্রায় চার দিন থাকবেন এই বৃহৎ আকৃতির গণপতি। তারপর শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুনঃ ভিনরাজ্যে বাংলার শিল্পের ছোঁয়া! ঝাড়খণ্ড যাচ্ছে ঝাড়গ্রামের গণেশ, তবু কেন খুশি নন শিল্পী?
গণেশ পুজোর দিন থেকেই নানান ভোগ, লাড্ডু, মোদক সহকারে কল্যাণগড়ে জাঁকজমক করে পুজো চলছে। বহু দর্শনার্থী এই বিশাল গণেশ দেখার পাশাপাশি সেলফিও তুলছেন। উদ্যোক্তাদের তরফে প্যান্ডেলে রাখা হয়েছে ডিজিটাল প্রণামী বাক্স।  সেটিও দর্শনার্থীদের কাছে আলাদা একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রণামী বাক্সের গায়ে লাগানো রয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করলেই প্রণামী বাক্সে টাকা দিতে পারবেন সাধারণ ভক্তরা। এলাকায় এত বড় গণেশ এর আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন দর্শনার্থীরা। ফলে বৃহৎ গণপতি দর্শনে আগ্রহ বাড়ছে মানুষের। ভিড় সামাল দিতে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সবচেয়ে বড় গণেশ দেখতে ভক্তদের ভিড়, প্রণামীর বাক্সে আলাদা চমক! অশোকনগরেই মিলবে দর্শন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement