advertisement

Frezarganj Sluice Gate Update: চাষিদের জন্য দারুণ সুখবর, আর জমিতে ঢুকবে না নোনা জল! ফ্রেজারগঞ্জে ফিরেছে সেই স্লুইস গেট

Last Updated:

Frezarganj Sluice Gate Update: এবার ফ্রেজারগঞ্জে বসছে স্লুইস গেট। ফলে আর ভাসবে না চাষের জমি‌। এই স্লুইস গেটটি দীর্ঘ প্রায় ৪০ বছর খারাপ হয়ে পড়েছিল।

+
স্লুইস

স্লুইস গেট

দক্ষিণ ২৪ পরগনা: এবার ফ্রেজারগঞ্জে বসছে স্লুইস গেট। ফলে আর ভাসবে না চাষের জমি‌। এই স্লুইস গেটটি দীর্ঘ প্রায় ৪০ বছর খারাপ হয়ে পড়েছিল। সেজন্য ফ্রেজারগঞ্জের পশ্চিম শিবপুর এলাকার বাসিন্দারা খুবই অসুবিধায় পড়ছিলেন।
প্রায়শই এখান থেকে নোনা জল ঢুকে ক্ষতি হত চাষের জমির। এই স্লুইস গেট তৈরি করতে বরাদ্দ হয়েছে প্রায় আট লক্ষ টাকা। বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত এডাওয়ার্ড ক্রিক খালের বাঁধে এই স্লুইস গেট বসানো ছিল। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা জানান, স্লুইস গেটের জন্য প্রায় আট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আরও টাকা বরাদ্দ হলে খুবই ভাল হয়।
advertisement
advertisement
এই স্লুইস গেটের জন্যই দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন চাষিরা। প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে এখান থেকেই নোনা জল চলে আসত‌। ফলে ধান চাষ থেকে শুরু করে মাছ চাষ কোন কিছু ভালভাবে করা যেত না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই এলাকায় প্রায় ৪০০ টি পরিবারের বসবাস রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা সমস্ত জায়গায় জানিয়েছিলেন। কিন্তু কোন কাজ হয়নি। ফলে একসময় তাঁরা আশা ছেড়ে দিয়েছিলেন। নতুন করে এই কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Frezarganj Sluice Gate Update: চাষিদের জন্য দারুণ সুখবর, আর জমিতে ঢুকবে না নোনা জল! ফ্রেজারগঞ্জে ফিরেছে সেই স্লুইস গেট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement