advertisement

Fox At Wedding: রাত হতেই বিয়েবাড়ির অতিথি হিসেবে এল শিয়াল! মাথায় হাত পড়ল রব-কনের, যা হল তারপর...

Last Updated:

এলাকার মানুষের অভিযোগ দিনের পর দিন এলাকায় উপদ্রব বাড়ছে শিয়ালের। শিয়ালের আতঙ্কে শিশুরা স্কুলে যেতেও ভয় পাচ্ছে। এলাকাবাসী এছাড়া অভিযোগ করছেন যে ফাঁকা এলাকায় ঘর থেকে বের হতে ভয় লাগছে শিয়ালের আতঙ্কে।

+
News18

News18

রানাঘাট: শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ এলাকার মানুষ। গতকাল রাতে বিয়ের অনুষ্ঠান বাড়িতে পাগল শিয়ালের হামলা। পাগল শেয়ালের কামরে গুরুতর অসুস্থ সাত থেকে আট জন। ঘটনাটি নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের নতুন তারাপুর গ্রামের।
এলাকার মানুষের অভিযোগ বিয়ে বাড়িতে রাত আনুমানিক সাড়ে নটা থেকে দশটার সময় হঠাৎই পাগল শিয়াল ঢুকে পড়ে। এরপরেই একের পর এক ব্যক্তিকে কামড়াতে শুরু করে। পাগল শেয়ালের কামড়ে অসুস্থ হয়ে পড়ে সাত থেকে আট জন। পাগল শেয়ালের তাণ্ডবে প্রায় লণ্ডভণ্ড বিয়ের অনুষ্ঠান।
এরপর বিয়ে বাড়ির থেকে পাগল শিয়াল তাড়া খেয়ে পাশের একটি বাড়িতে অসুস্থ এক ব্যক্তি বারান্দায় শুয়ে ছিলেন তাঁকে আক্রমণ করে এবং তাঁর কান ছিড়ে কেটে দেয়। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় এলাকায়।
advertisement
advertisement
এলাকার মানুষের অভিযোগ দিনের পর দিন এলাকায় উপদ্রব বাড়ছে শিয়ালের। শিয়ালের আতঙ্কে শিশুরা স্কুলে যেতেও ভয় পাচ্ছে। এলাকাবাসী এছাড়া অভিযোগ করছেন যে ফাঁকা এলাকায় ঘর থেকে বের হতে ভয় লাগছে শিয়ালের আতঙ্কে। বর্তমানে শিয়ালের কামড়ে আক্রান্তদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হবিবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শিয়ালের উপদ্রব থেকে বাঁচাতে দ্রুত প্রশাসন ও বনদফতর ব্যবস্থা গ্রহণ করুক দাবি এলাকাবাসীর।
advertisement
Mainak Debnath 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fox At Wedding: রাত হতেই বিয়েবাড়ির অতিথি হিসেবে এল শিয়াল! মাথায় হাত পড়ল রব-কনের, যা হল তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement