advertisement

Joynagar gas cylinder explosion: জয়নগরে মর্মান্তিক দুর্ঘটনা! গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪, আহত দশ

Last Updated:
বিস্ফোরণে লন্ডভন্ড দুর্ঘটনাস্থল, হাসপাতালে চিকিৎসাধীন এক আহত৷
বিস্ফোরণে লন্ডভন্ড দুর্ঘটনাস্থল, হাসপাতালে চিকিৎসাধীন এক আহত৷
অর্পণ মণ্ডল, জয়নগর: দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা৷ সিলিন্ডার বিস্ফোরণের জেরে মৃত্যু হল অন্তত চারজনের৷ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন৷ মৃতদের মধ্যে এক কিশোর এবং গ্যাস বেলুন বিক্রেতাও রয়েছেন৷
রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে৷ রবিবার রাতে ধর্মীয় একটি অনুষ্ঠান চলছিল ওই এলাকায়, চলছিল জলসা৷ সেই উপলক্ষে প্রচুর জনসমাগম হয়৷ সেখানেই রাস্তার ধারে বিভিন্ন ধরনের দোকানও বসেছিল৷ তারই মধ্যে গ্যাস বেলুন বিক্রি করছিলেন মুচিরাম হালদার নামে এক ব্যক্তি৷ হঠাৎই গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে৷
advertisement
advertisement
বিকট শব্দে বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদারের৷ রক্তাক্ত অবস্থায় চারপাশে ছিটকে পড়েন আরও বেশ কয়েকজন৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে রয়েছেন কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৬), শাহিন মোল্লা (১৪) এবং আবির গাজি নামে আরও একজনের৷ এ ছাড়াও অন্তত দশজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি৷
advertisement
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর এবং বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী৷ এ দিন সকালেও ঘটনাস্থলে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, পুলিশ তার তদন্ত শুরু করেছে৷ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joynagar gas cylinder explosion: জয়নগরে মর্মান্তিক দুর্ঘটনা! গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪, আহত দশ
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement