advertisement

দেড় বছরের শিশুর পেটে মিলল ভ্রূণ !

Last Updated:
#বর্ধমান: এ এক উলোটপুরাণ...বর্ধমানে শিশুর পেটে মিলল ভ্রূণ। বিরল অস্ত্রোপচারে দেড় বছরের শিশুর পেট থেকে বেরল ভ্রূণ। বিরলতম ঘটনা, বলছেন বর্ধমান মেডিক্যালের চিকিৎসকরা। আপাতত পর্যবেক্ষণে রয়েছে বীরভূমের নানুরের বাসিন্দা দেবনাথ মাজি।
কত কী ঘটে এই আজব দুনিয়ায়.....তার খবর কে রাখে!! যেমন এক বছর আট মাসের শিশুর পেটে ভ্রূণের খোঁজ ! অবাক হলেও.....খবর সত্যি। বীরভূমের নানুরের বাসিন্দা দেড় বছরের দেবনাথ মাজির পেটে শক্ত কিছুর অস্তিত্ব টের পান পরিবারের সদস্যরা। তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানে ধরা পড়ে রোগ।
advertisement
চিকিৎসা পরিভাষায় এর নাম, ফিটাস ইন ফেটু। অর্থাৎ একটি শিশুর পেটে আরেকটি শিশু। চিকিৎসকদের দাবি, এ ঘটনা বিরলতম হলেও, অস্বাভাবিক নয়। যদিও কারণ আজও অজানা। পাঁচ লাখ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে এই ধরণের ঘটনা ঘটে।
advertisement
কুড়িজন বিশেষজ্ঞ চিকিৎসক। দু ঘণ্টার জটিল অস্ত্রোপচারে বিপদ কাটে শিশুর । আপাতত পর্যবেক্ষণে রয়েছে দেড় বছরের দেবনাথ মাজি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেড় বছরের শিশুর পেটে মিলল ভ্রূণ !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement