advertisement

একই পরিবারের ৫ জনের আত্মহত্যা! স্ত্রী-সন্তানদের মেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহকর্তা

Last Updated:

স্ত্রী-সন্তানদের মেরে নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি । ঘরের মধ্যে থেকেই স্ত্রী-সন্তানদের রক্তাক্ত দেহ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।

#বারাবাঁকি: ২০১৮ সালে নয়াদিল্লির বুরারিতে এমনই এক ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । ওই পরিবারের ১১ জন একসঙ্গে আত্মঘাতী হয়েছিলেন । পরে অবশ্য দেখা যায়, ওই পরিবার তন্ত্র সাধনা করতেন । সেই সাধনায় সিদ্ধিলাভের জন্যই এমন কাণ্ড ঘটিয়েছিলেন তাঁরা ।
বরাবাঁকিতে একইসঙ্গে পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনা আরও একবার ২ বছরের পুরনো রাজধানীর সেই ঘটনা মনে করিয়ে দিচ্ছে । তবে এই দুই পরিবারের মধ্যে মৃত্যুর কারণ এক না হওয়ার সম্ভাবনাই বেশি ।
শনিবার বারাবাঁকিতে একই পরিবারের ৫ জনের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । এদিন ঝুলন্ত অবস্থায় গৃহকর্তার দেহ উদ্ধার হয় বাড়ির মধ্যে থেকেই। পুলিশের অনুমান, স্ত্রী-সন্তানদের মেরে নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি । ঘরের মধ্যে থেকেই স্ত্রী-সন্তানদের রক্তাক্ত দেহ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । সুইসাইড নোটেরও ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে । আর্থিক সংকট থেকেই এই আত্মহত্যা, বলে মনে করছে পুলিশ । তবে এ ছাড়াও অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে বারাবাঁকি থানার পুলিশ ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই পরিবারের ৫ জনের আত্মহত্যা! স্ত্রী-সন্তানদের মেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহকর্তা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement