advertisement

South 24 Parganas News: চিংড়ি ধরতে গিয়ে জালে দৈত্যাকার প্রাণী! কাকদ্বীপে ১০০ কেজির ওটা কী ধরলেন মৎস্যজীবী! মাথা ঘুরে যাবে আপনারও

Last Updated:

South 24 Parganas News: ২৪০ টাকা কেজি দরে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে এই মাছ। একবারে এত টাকার মাছ কোনও দিন বিক্রি করেননি বলে জানিয়েছেন মৎস্যজীবী ভরত পুরকায়ত। জালে এই মাছ পেয়ে খুবই খুশি তিনি।

চিংড়ি ধরতে গিয়ে জালে দৈত্যাকার প্রাণী! কাকদ্বীপে ১০০ কেজির কী মাছ
চিংড়ি ধরতে গিয়ে জালে দৈত্যাকার প্রাণী! কাকদ্বীপে ১০০ কেজির কী মাছ
কাকদ্বীপ: গিয়েছিলেন চিংড়ি ধরতে, কিন্তু কে জানত সেসময় জালে ধরা পড়বে প্রায় ১০০ কেজি ওজনের শংকর মাছ। সেই শংকর মাছ ধরার পর রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন তিন মৎস্যজীবী।
সূত্রের খবর, কাকদ্বীপের লট নম্বর ৮-এর দাসপাড়ার বাসিন্দা ভরত পুরকায়ত তাঁর বাবা ও মাকে সঙ্গে নিয়ে ছোট ডিঙি নৌকায় করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে যান প্রায়শই। মুড়িগঙ্গা নদীতে চিংড়ি মাছ ধরে পুরকায়ত পরিবার সংসার চালায়।
advertisement
advertisement
তাঁদেরই পাতা জালে হঠাৎ টান পড়লে তিন জন মিলে জালটি টেনে নৌকায় তোলার চেষ্টা করেন। এরপর নৌকায় জালটি তোলা হলে তাঁরা দেখেন, একটি বিশালাকৃতির শংকর মাছ তাঁদের জালে পড়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা উপকূলে ফিরে আসেন।
এরপর সেটির ওজন করে দেখা যায়, ওই মাছটির ওজন হয়েছে প্রায় ৯০ কেজি। এরপর মাছটিকে নিয়ে যাওয়া হয় নিশ্চিন্তপুরে মাছের আড়তে। সেখানে মাছটিকে বিক্রি করা হয়েছে। ২৪০ টাকা কেজি দরে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে এই মাছ। একবারে এত টাকার মাছ কোনও দিন বিক্রি করেননি বলে জানিয়েছেন মৎস্যজীবী ভরত পুরকায়ত। জালে এই মাছ পেয়ে খুবই খুশি তিনি।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চিংড়ি ধরতে গিয়ে জালে দৈত্যাকার প্রাণী! কাকদ্বীপে ১০০ কেজির ওটা কী ধরলেন মৎস্যজীবী! মাথা ঘুরে যাবে আপনারও
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement