advertisement

Community Radio Station: বীরভূমের প্রথম কমিউনিটি রেডিও স্টেশনের অনুমোদন কেন্দ্রের

Last Updated:

Community Radio Station: 'নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন ৯০.৪ গীতাঞ্জলি রেডিও, সিউড়ির প্রথম কমিউনিটি রেডিও স্টেশন'

+
রেডিও

রেডিও স্টেশন

বীরভূম: শহরের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন পেলেন সিউড়ীবাসীরা। পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে পথচলা। তাই এখন রেডিওয় ৯০.৪ ফ্রিকোয়েন্সি টিউন করলেই শোনা যাচ্ছে, ‘নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন ৯০.৪ গীতাঞ্জলি রেডিও।সিউড়ির প্রথম কমিউনিটি রেডিও স্টেশন’।
এই কমিউনিটি রেডিও স্টেশনে রেডিও জকি হওয়ার জন্য ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। জেলার তরুণ থেকে প্রবীণ বহু মানুষ রেডিও জকি হওয়ার অডিশন দেওয়ার জন্য ভিড় করছেন। আগের থেকে ব্যবহার কমলেও স্মার্টফোনে থাকা এফএম-এর মাধ্যমে আবার ধীরে ধীরে রেডিওর কদর বাড়ছে।
advertisement
advertisement
শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন সামাজিক দিক প্রচার ও প্রসারের লক্ষে এটিই সিউড়ি শহরের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার ট্রায়াল। আপাতত সিউড়ি ছাড়াও প্রায় ২০ কিলোমিটারের মধ্যে অর্থাৎ সাঁইথিয়া, দুবরাজপুর, মহম্মদবাজার, পাড়ুই সহ অন্যান্য এলাকার মানুষও এই রেডিও স্টেশনের যাবতীয় অনুষ্ঠান শুনতে পারবেন।
তবে আগামী দিনে আরও দুটি সাবস্টেশন করে গোটা জেলাকেই এর আওতায় আনা হবে। তখন গোটা বীরভূম জেলা গীতাঞ্জলি রেডিও শুনতে পারবে।এছাড়াও প্লে স্টোর থেকে ‘গীতাঞ্জলি রেডিও’ অ্যাপ ডাউনলোড করে পৃথিবীর যেকোনও প্রান্তের মানুষ শুনতে পারবেন এদের অনুষ্ঠান। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহ বিভিন্ন সামাজিক দিক উন্নয়নের লক্ষ্যে এই কমিউনিটি রেডিও স্টেশনের লাইসেন্স দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার।পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলিকে এই কমিউনিটি রেডিও স্টেশনের মাধ্যমে সর্বসাধারণের কাছে তুলে ধরতে হয়। এই সমস্ত শর্ত মেনেই রেডিও স্টেশন খোলার ছাড়পত্র পেয়েছে সিউড়ির শিক্ষা প্রতিষ্ঠান গীতাঞ্জলি ফাউন্ডেশন।
advertisement
সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই রেডিও স্টেশন পরিচালনা করছেন কৌশিক মণ্ডল, কাজী সাগুফতা , অরুণাভ সিনহা, কবিতা মল্লিক ও সোমা চ্যাটার্জির মত যুবক-যুবতীরা। তবে হারিয়ে যাওয়ার রেডিও’কে ফিরে পেয়ে তার প্রতি সিউড়ি তথা জেলার যুবসমাজ ঠিক কতটা আকৃষ্ট হয় সেটাই এখন দেখার।
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Community Radio Station: বীরভূমের প্রথম কমিউনিটি রেডিও স্টেশনের অনুমোদন কেন্দ্রের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement