advertisement

Fire Incident: বিধ্বংসী আগুনে ক্যানিংয়ে পুড়ে খাক তিনটি বাড়ি

Last Updated:

Fire Incident: দমকলের একটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির যাবতীয় আসবাবপত্র পুড়ে খাক হয়ে যায়

দাউ দাউ করে জ্বলছে আগুন
দাউ দাউ করে জ্বলছে আগুন
দক্ষিণ ২৪ পরগনা: আচমকাই আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেল ক্যানিংয়ের তিনটি বাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ি তিনটির যাবতীয় জিনিসপত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে গোলাম মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। সেই আগুনই মুহূর্তের মধ্যে আশপাশের আরও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। কোনরকমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
এর পাশাপাশি স্থানীয়রা ফোন করে দমকলে খবর দেন। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির যাবতীয় আসবাবপত্র পুড়ে খাক হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ।
advertisement
advertisement
দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে সঠিক কী কারণে আগুন লেগেছে তা জানার জন্য সব কিছু ক্ষতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ঘটনায় দু’জন জখম হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Incident: বিধ্বংসী আগুনে ক্যানিংয়ে পুড়ে খাক তিনটি বাড়ি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement