সবুজ-লাল-গেরুয়া... রঙে রঙে সেজে উঠেছে দুর্গাপুর...
Last Updated:
#দুর্গাপুর: দেওয়ালে দেওয়ালে রঙের পোঁচ, মোড়ে মোড়ে রঙিন পতাকা, আর রাস্তা জুড়ে মিছিল। ভোট উৎসবে সবেতেই টেক্কা দিতে হবে প্রতিপক্ষকে। ছড়ায়-গানে-কার্টুনে জমজমাট ভোটপ্রচারে বর্ধমান-দুর্গাপুরের প্রার্থীরা।
সবুজ-লাল-গেরুয়া-তেরঙা নানা রঙের পতাকায় সেজে উঠেছে বর্ধমান-দুর্গাপুর ৷ তার মাঝেই চড়াম চড়াম বাদ্যি ৷ এ যেন অসময়ের দুগ্গাপুজো, ভোট যত এগোচ্ছে বাড়ছে প্রচারের উত্তাপ...৷
প্রতিপক্ষকে হারানোর লড়াই মাঠে ময়দানে দেওয়ালে।বর্ধমান দুর্গাপুরের বেশিরভাগ দেওয়ালেই ঘাসফুলের ছাপ..
advertisement
সঙ্গে মিলছে মজাদার ছড়া-কার্টুন, ছন্দে ছন্দেই ভোটারদের মন কাড়ছে তৃণমূল। উন্নয়নের কাঁধে ভর করেই ৪২-এ ৪২-এর স্বপ্ন দেখছেন তৃণমূল প্রার্থী মুমতাজ সংঘমিতা।
advertisement
বামেদের দেওয়ালে আবার বেকারত্ব, শিল্প, কৃষক আত্মহত্যার মত জ্বলন্ত সমস্যা। এসব ইস্যুকে হাতিয়ার করেই ভোট বৈতরণী পেরোতে চাইছেন সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরি।
ভোটপ্রচার শুরু করেছেন দেরিতে। স্টেজ মেকাপ দিতে তাই নিজের ভূমিপুত্র ইমেজকেই তুলে ধরতে চাইছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী এস.এস আলুওয়ালিয়া।
২৯ এপ্রিল চতুর্থ দফায় ভোট বর্ধমান-দুর্গাপুরে। বছরের বাকি দিন যেমন-তেমন, ভোটারদের মন পেতে এ'কটা দিন অন্তত মাঠে ঘাটে হাটে ছুটে বেড়াতে হচ্ছে প্রার্থীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 14, 2019 2:57 PM IST











