advertisement

Purulia News: মাত্র ১০০ টাকায় জানুন পাখি পাহাড়ের ইতিহাস, স্বনির্ভরতার লক্ষ্যে জঙ্গলমহলের মহিলা ট্যুর গাইডরা, প্রশংসা কুড়োচ্ছেন পর্যটকদের 

Last Updated:

Purulia News: মহিলা ট্যুর গাইডদের হাত ধরে আরও জনপ্রিয় হয়ে উঠছে পাখি পাহাড়, জঙ্গল বাঁচানোর বার্তা দিচ্ছেন তারা!

+
পাখি

পাখি পাহাড়ে মহিলা ট্যুর গাইড

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কথায় আছে নারী যেমন রাঁধেতে জানে, তেমন চুলও বাঁধতে জানে। তাইতো বিগত চার বছর ধরে সংসার সামলে মহিলা ট্যুর গাইডের কাজ করে চলেছে জঙ্গলমহলের প্রান্তিক এলাকার মহিলারা। ‌ পর্যটকদের তারা ঘুড়িয়ে দেখাচ্ছেন পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের পাখি পাহাড়ের খুঁটিনাটি ও প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটনের মরশুমে বছরের শুরুতে তাদের কর্মব্যস্ততা তুঙ্গে। তাদের এই কর্মকাণ্ড পর্যটকদের মন জয় করে নিচ্ছে। একটি স্বনির্ভর গোষ্ঠীর সহযোগিতায় এই এলাকার ৪১ জন মহিলা এই কাজ করছেন।
এ বিষয়ে পাখি পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা বলেন, পুরুলিয়া বেড়াতে এসে তারা পাখি পাহাড়ে এসেছেন। সেখানে তারা দেখলেন মহিলা ট্যুর গাইডরা তাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছে। মহিলারা নিজেরা স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই কাজ করছে, তা দেখে তাদের ভীষণই ভাল লাগছে। ‌এই কাজের ফলে তাদের জীবন জীবিকার মান আরও উন্নত হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
advertisement
আরও পড়ুন-২০২৬ সালে কাঁপবে দুনিয়া…! উঠবে বিরাট ঝড়,’ভাগ্যবান’ ৫ রাশির পোয়া বারো, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী জানলে চমকে উঠবেন
এ বিষয়ে এক মহিলা ট্যুর গাইড কুমকুম মাহাতো বলেন, বিগত চার বছর ধরে তিনি মহিলা ট্যুর গাইডের কাজ করছেন। বর্তমানে ৪১ জন মহিলা এই কাজের সঙ্গে যুক্ত। মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়ে তারা সমগ্র পাখি পাহাড় পর্যটকদের ঘুরিয়ে দেখান। এর মধ্যে দিয়েই তারা স্বাবলম্বী হওয়ার পথ পেয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন-জানুয়ারিতেই ‘তুলকালাম’…! সূর্য-মঙ্গল-বুধ-শুক্র চার গ্রহের গোচরে বিরল সংযোগ, চতুর্গ্রহী যোগে ৩ রাশি ‘কোটিপতি’, কাঁড়ি কাঁড়ি টাকা, যা ছোঁবেন তাই সোনা
শুধু পর্যটকদের পাহাড় ঘুরে দেখিয়ে সংসার চালানো নয়। এই মহিলা ট্যুর গাইডরা পাহাড় জঙ্গল পরিষ্কার রাখারও পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছেন প্রতিনিয়ত। জঙ্গল বাঁচানোর বার্তা দিচ্ছেন তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মাত্র ১০০ টাকায় জানুন পাখি পাহাড়ের ইতিহাস, স্বনির্ভরতার লক্ষ্যে জঙ্গলমহলের মহিলা ট্যুর গাইডরা, প্রশংসা কুড়োচ্ছেন পর্যটকদের 
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement