advertisement

Farmer Death: চাষের জমিতে জল দিতে গিয়ে মুহূর্তে মৃত্যু হল চাষির! পুরোটা জানলে...

Last Updated:

Farmer Death: এদিন সকাল নাগাদ বড়-কায়বাতি মৌজায় কৃষি জমিতে গিয়েছিলেন ওই চাষি। নিজের জমিতেই শ্যালো পাম্প বাসানো ছিল। কিন্তু পাম্পের বিদ্যুৎ সংযোগের ফিউজ নষ্ট হয়ে যাওয়ায় তিনি নিজেই হাইটেনশন লাইনের জাম্পার নামাতে যান

হাসপাতাল 
হাসপাতাল 
পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার জেলায় ঘটে গেল এক ভয়াবহ দূর্ঘটনা। চাষের জমিতে জল দিতে গিয়ে আর আর ফেরা হল না এক চাষির। জানা গিয়েছে, এদিন সকালে চাষের জমিতে জল দেওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়েছিলেন বোরহান আলি শেখ। চাষের জমিতে জল দেওয়ার জন্য প্রয়োজন ছিল শ্যালো মেশিনের। সেই শ্যালো পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় বোরহান আলি শেখ (৬০) নামের ওই চাষির।
মৃত চাষির বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার মুকশিমপাড়া পঞ্চায়েতের বারোরপারা এলাকায়।মৃত বোরহান আলি শেখের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল নাগাদ বড়-কায়বাতি মৌজায় কৃষি জমিতে গিয়েছিলেন ওই চাষি। নিজের জমিতেই শ্যালো পাম্প বাসানো ছিল। কিন্তু পাম্পের বিদ্যুৎ সংযোগের ফিউজ নষ্ট হয়ে যাওয়ায় তিনি নিজেই হাইটেনশন লাইনের জাম্পার নামাতে যান। তখনই বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন জমিতেই।
advertisement
advertisement
তড়িঘড়ি স্থানীয় চাষিরা তাঁকে উদ্ধার করে পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, মৃত চাষির এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে কীভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছেন না পরিজনরা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farmer Death: চাষের জমিতে জল দিতে গিয়ে মুহূর্তে মৃত্যু হল চাষির! পুরোটা জানলে...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement