advertisement

Farmer Death: নাতিরা দৌড়ে চলে এলেও পারল না দাদু, বজ্রপাতে ফের কৃষকের মৃত্যু

Last Updated:

Farmer Death: দুই নাতিকে সঙ্গে নিয়ে মঙ্গলবারও একই কাজে গিয়েছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে দুই নাতিকে নিয়ে বাড়ির দিকে রওনাও দেন তাজেল। বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাননি

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
মুর্শিদাবাদ: ফের বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। সুতির মহিশাইল গ্রামের ঘটনা। ওই গ্রামেরই কৃষক তাজেল শেখ (৫১) চাষের জমিতে শসা তুলতে গিয়েছিলেন। সেই সময়ই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই বজ্রপাতে মৃত্যু হয় ওই কৃষকের।
মৃত কৃষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, এখন রোজ‌ সন্ধেতে ক্ষেত থেকে শসা তুলতে যান তিনি। দুই নাতিকে সঙ্গে নিয়ে মঙ্গলবারও একই কাজে গিয়েছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে দুই নাতিকে নিয়ে বাড়ির দিকে রওনাও দেন তাজেল। বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাননি। কিন্তু ছোট দুই নাতি ছুটে বাড়ি চলে গেলেও হঠাৎ বজ্রপাতে গুরুতর জখম হন ওই কৃষক।
advertisement
advertisement
সঙ্গে সঙ্গে পরিজন ও গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় তাজেল শেখ-কে মহিশাইল ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ। ওই কৃষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এদিকে বজ্রপাতের জেরে একের পর এক মৃত্যুর ঘটনায় বেশ ভীত কৃষকরা।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farmer Death: নাতিরা দৌড়ে চলে এলেও পারল না দাদু, বজ্রপাতে ফের কৃষকের মৃত্যু
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement