advertisement

স্ট্রেচিংয়ের সময়েই ভেঙে পড়ে ফরাক্কার নির্মীয়মাণ সেতু, অনুমান ফরেনসিকের

Last Updated:
#ফরাক্কা: নিউজ18 বাংলার খবরেই সিলমোহর। স্ট্রেচিংয়ের সময়েই ভেঙে পড়ে ফরাক্কার নির্মীয়মাণ সেতু। দুর্ঘটনাস্থলে থাকা শ্রমিকদের এক্লক্লুসিভ বয়ান নিউজ18 বাংলায়। মঙ্গলবার ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। বিশেষজ্ঞদেরও অনুমান, স্ট্রেচিংয়ের গন্ডগোলের জন্যই দুর্ঘটনা। ব্রিজের বিপজ্জনক অংশ সরানোর পরামর্শ বিশেষজ্ঞদের। জাতীয় সড়ক কর্তৃপক্ষেরও একই মত। কয়েকদিনের মধ্যে তদন্তকারীদের রিপোর্ট দিতে বলেছে NHAI.
মাত্র দেড় বছর আগে ফরাক্কা ব্রিজের বিকল্প সেতু তৈরির কাজ শুরু হয়। তার মধ্যেই ভেঙে পড়ল গার্ডার। কিন্তু কেন এই বিপর্যয়? স্ট্রেচিংয়ের গণ্ডগোলেই দুর্ঘটনা, সোমবারই বলেছিল নিউজ এইটিন বাংলা। মঙ্গলবার সে কথা বললেন দুই শ্রমিক। দুর্ঘটনার সময় নির্মীয়মাণ সেতুর নীচে কাজ করছিলেন উপেন্দর যাদব ও সন্তোষ বলওয়ান। তাঁদের দাবি, স্ট্রেচিংয়ের সময়ই হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে পড়ে। কোনওমতে পালিয়ে প্রাণ বাঁচে তাঁদের।
advertisement
মঙ্গলবার দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। তাঁদেরও প্রাথমিক অনুমান, স্ট্রেচিংয়ের গন্ডগোলের জেরেই বিপর্যয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষও সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না। মালদার দিকে বিপজ্জনকভাবে ঝুলছে ব্রিেজর ভাঙা অংশ। বিপদ ঘটার আগেই ওই অংশ সরিয়ে দেওয়ার পরামর্শ ফরেসনিক বিশেষজ্ঞদের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ট্রেচিংয়ের সময়েই ভেঙে পড়ে ফরাক্কার নির্মীয়মাণ সেতু, অনুমান ফরেনসিকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement