advertisement

দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম! স্কুল যেতে আতঙ্ক বাড়ছে পড়ুয়াদের

Last Updated:

প্রসঙ্গত, ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি সংলগ্ন এলাকায় প্রায়ই হাতির দল তাণ্ডব চালায়। বিপদে পড়ে পর্যটকেরাও।

AI Image
AI Image
ঝাড়গ্রাম, রাজু সিং: জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। ফের দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রামের দুধকুন্ডি অঞ্চলের বারডাঙ্গা শিবাজী হাইস্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা।
জানা গিয়েছে, খাবারের সন্ধানে, মঙ্গলবার রাত্রে ১২ – ১৪ টির একটি দাঁতাল হাতির দল বারডাঙ্গা শিবাজী হাইস্কুলে ঢুকে পড়ে। স্কুলে তাণ্ডব চালিয়ে নষ্ট করে স্কুলের মধ্যে থাকা মিড-ডে মিলের চাল ডাল ও খাদ্য সামগ্রী সেই সঙ্গে নষ্ট করে স্কুলের মধ্যে থাকা একাধিক বেঞ্চ, টেবিল ও ঘরের দরজা জানালা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বছরের বেশিরভাগ সময় দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত। দাঁতাল হাতির তাণ্ডবে নাজেহাল ওই এলাকার বাসিন্দারা। এছাড়াও স্কুলের শিক্ষকরা জানান, দাঁতাল হাতির দল যেভাবে স্কুল তাণ্ডব চালিয়ে তছনছ করেছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে, স্কুল কর্তৃপক্ষকে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান দ্রুত প্রশাসন তাদের সহায়তা করুক। কবে হাতির সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন ওই এলাকার মানুষজন।
advertisement
advertisement
আরও পড়ুনতাহলে কমিশনের গাফিলতি হাতেনাতে ধরব…’ এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় ঘটনা! ঝড় তুলে দিলেন কপিল সিবাল! বিচারপতিরা যা জানিয়ে দিলেন…
প্রসঙ্গত, ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি সংলগ্ন এলাকায় প্রায়ই হাতির দল তাণ্ডব চালায়। বিপদে পড়ে পর্যটকেরাও।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম! স্কুল যেতে আতঙ্ক বাড়ছে পড়ুয়াদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement