advertisement

Egra Blast | Bhanu Bag: এগরা বিস্ফোরণে ক্ষতবিক্ষত মূল অভিযুক্ত ভানু বাগ! আছে কটকের নার্সিংহোমে, গ্রেফতার ছেলে-ভাইপোও

Last Updated:

তবে গ্রেফতার করা হলেও ভানুকে এখনই এ রাজ্যে আনা যাচ্ছে না বলেই সূত্রের খবর৷ জানা গিয়েছে, ওড়িশায় পৌঁছেই আশঙ্কাজনক অবস্থায় নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন ভানু বাগ। বর্তমানেও তিনি ওড়িশার কটকের রুদ্র নার্সিংহোমেই ভর্তি৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ ওড়িশা পুলিশ রয়েছে পাহারায়৷ একটু সুস্থ হলেই ভানুকে ট্রানজিট রিম্যান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে৷

দক্ষিণবঙ্গ: এগরা বিস্ফোরণে ক্ষতবিক্ষত মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগও৷ কিন্তু, সে সব তোয়াক্কা না করেই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি ছাড়েন তিনি৷ তখনও ভানু রক্তাক্ত৷ বেশিদূর যাওয়ার ক্ষমতা তাঁর ছিল না৷ সেটা বুঝেই সিআইডি আধিকারিকেরা আন্দাজ করেছিলেন, পালালেও, খুব বেশি দূরে যাননি অভিযুক্ত৷ শুরু হয় তল্লাশি৷ গত বুধবার সকালেই ওড়িশার উদ্দেশে রওনা দেয় সিআইডির বিশেষ দল৷ এদিকে ভানু ঘনিষ্ঠ ৪ জনকে ডেকে জিজ্ঞাসাবাদও শুরু হয়৷ সবশেষে রাতেই মেলে সাফল্য৷ সিআইডি আধিকারিকদের হাতে ধরা পড়ে ভানু৷ ভানুর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভাইপো ইন্দ্রজিৎ বাগ৷
তবে গ্রেফতার করা হলেও ভানুকে এখনই এ রাজ্যে আনা যাচ্ছে না বলেই সূত্রের খবর৷ জানা গিয়েছে, ওড়িশায় পৌঁছেই আশঙ্কাজনক অবস্থায় নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন ভানু বাগ। বর্তমানেও তিনি ওড়িশার কটকের রুদ্র নার্সিংহোমেই ভর্তি৷ তাঁকে বেডের উপরে কলাপাতা বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে বলে সূত্রের খবর৷ চলছে চিকিৎসা৷ ওড়িশা পুলিশ রয়েছে পাহারায়৷ একটু সুস্থ হলেই ভানুকে ট্রানজিট রিম্যান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত! আজ থেকেই জঙ্গলমহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার
পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানা বিস্ফোরণের বলি হয়েছেন কমপক্ষে ৯ জন৷ এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৭৷ তার মধ্যে ২ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে৷ সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা৷ বিস্ফোরণের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না কৃষ্ণপদ ওরফে ভানু বাগকে৷ গতকাল থেকেই তার তল্লাশিতে নামেন সিআইডি আধিকারিকেরা৷ ওড়িশায় পাঠানো হয় বিশেষ দল৷ ৪ জনকে আটক করে ভানু সম্পর্কে চরলে জিজ্ঞাসাবাদও৷
advertisement
advertisement
ভানু বাগ এলাকার পরিচিত তৃণমূল নেতা বলেই স্থানীয় সূত্রের খবর৷ তবে, বাম আমল থেকেই নাকি বারবার একাধিক অভিযোগ উঠে এসেছে এই ভানু বাগের বিরুদ্ধে৷ একাধিক বার করেছেন বাড়ি বদল৷ প্রথমে ১৯৯৫, তারপরে ’৯৮, তারপরে ২০০১৷ একের পর এক বিস্ফোরণ হয়েছে তাঁর অবৈধ বাজি কারখানায়৷ এমনকী, বিস্ফোরণে ভাই বাদল বাগকেও হারাতে হয়েছে তাঁকে৷
advertisement
আরও পড়ুন: এগরা বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য! অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত ভানু বাগ, ওড়িশাতেই মিলল খোঁজ
কিন্তু, ভাইয়ের মৃত্যুর পরেও বন্ধ হয়নি এই বেআইনি কারবার৷ এলাকাবাসীর দাবি, শুধু বাজিই নয়, রীতিমতো ‘বোমা বানানোর ফ্যাক্টরি’ চালায় এই ভানু৷ এখন নয়, ’৯৫ সালেরও আগে থেকে৷ কিন্তু, এতই নাকি তাঁর প্রতিপত্তি যে, বার বার দুর্ঘটনা, বিস্ফোরণের পরেও বন্ধ করা যায়নি তাঁর কারখানা৷ বার বার বাড়ি বদল হয়েছে মাত্র৷ ২০২২ সালে নাকি গ্রেফতারও হয়েছিলেন এই অভিযুক্ত৷ তারপরে ছাড়াও পেয়ে যান৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egra Blast | Bhanu Bag: এগরা বিস্ফোরণে ক্ষতবিক্ষত মূল অভিযুক্ত ভানু বাগ! আছে কটকের নার্সিংহোমে, গ্রেফতার ছেলে-ভাইপোও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement