advertisement

Egiye Bangla: ১৩ কোটি টাকা খরচে কল্যাণী স্টেডিয়ামের সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ

Last Updated:
#কল্যাণী:নতুন করে সেজেছে কল্যাণী স্টেডিয়াম। রাজ্য সরকারের উদ্যোগে স্টেডিয়ামের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে। নতুন করে গ্যালারি, ফ্লাডলাইট বসানো, আধুনিক ড্রেসিং রুম-সহ স্টেডিয়ামের একাধিক উন্নয়ন করেছে রাজ্য সরকার।
২০০৩ সালে বাম আমলে কল্যাণী স্টেডিয়াম তৈরি হয়। সেই থেকে পথচলা। এখন রাজ্য তথা দেশ ও দেশের বাইরেও স্টেডিয়ামের খ্যাতি ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে স্টেডিয়ামের দ্বিতীয় পর্যায়ের কাজ হয়েছে। ২০১৪ সালে দ্বিতীয় পর্যায়ের কাজের অনুমোদন হয়। সম্প্রতি স্টেডিয়ামকে নতুন করে সাজানোর কাজ শেষ হয়েছে।
কল্যাণী স্টেডিয়ামের উন্নয়ন:
- ১৩ কোটি টাকা খরচে স্টেডিয়ামের নতুন ভবন-সহ একাধিক উন্নয়নের কাজ হয়েছে
advertisement
advertisement
- নতুন করে গ্যালারি, ৫৪ শয্যা-সহ ২৭ টি অত্যাধুনিক ঘর, ফ্লাডলাইট, আধুনিক ড্রেসিংরুম তৈরি হয়েছে
আইএফএ শিল্ড, কলকাতা ফুটবল লিগ, আই লিগ, সন্তোষ ট্রফি, বয়সভিত্তিক সাফ ফুটবল, ফেডারেশন কাপ-সহ একাধিক রাজ্য ও দেশি, বিদেশি স্তরের ম্যাচ খেলা হয়েছে কল্যাণী স্টেডিয়ামে। এই স্টেডিয়াম ঘিরে কল্যাণীর মান দিন দিন বাড়ছে। এই প্রথম কল্যাণী স্টেডিয়াম ভাড়া করে আই লিগে খেলবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egiye Bangla: ১৩ কোটি টাকা খরচে কল্যাণী স্টেডিয়ামের সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement