advertisement

প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শব্দদানবের দাপাদাপি! আলোর উৎসবের আগে জেলায় বিরাট আয়োজন, মেদিনীপুরে কী হল দেখুন

Last Updated:

East Medinipur News: উৎসব মানেই শব্দ, সুরে সুরেই হয় উৎসবের আনন্দ। কিন্তু তারস্বরে বিকৃত শব্দ নয়, চাই শ্রুতিমধুর শব্দ। শব্দদানবের দাপাদাপি রুখতে জেলায় বিশেষ কর্মসূচির আয়োজন।

+
তমলুক

তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিংয়ের পদযাত্রা

তমলুক, সৈকত শীঃ ‘শব্দদানব আর নয়, শান্তি ফিরুক বিশ্বময়’। শব্দদানবের দাপাদাপি রুখতে জেলায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন। কথায় আছে, বাঙালির বারোমাসে তেরো পার্বণ। আর উৎসব মানেই এখন জেলাজুড়ে শব্দদানবের দাপট। প্রশাসনকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় শব্দদানবের উৎপাত শুরু হয়েছে। ডিজের দাপটে শব্দদূষণ রোধের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে একটি কর্মসূচির আয়োজন করা হয়। উৎসব মুখর দিনগুলিতে শব্দদানবের দাপাদাপি প্রতিরোধের লক্ষ্যে এই পদক্ষেপ।
বর্তমান সময়ে বছরভর কোনও না কোনও পুজো, অনুষ্ঠান লেগে থাকে। এই উৎসবের আবহে শব্দদানবের দাপাদাপির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ-পরিবেশ। এই আবহে সমাজকে সুস্থ রাখার প্রয়াস জারি রাখল তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং। মূলত তাঁদের উদ্যোগেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে শব্দদানব রুখতে পদযাত্রা হয়।
আরও পড়ুনঃ রাস্তায় বেরোলেই আক্রমণ, তেড়ে এসে কামড়ে দিচ্ছে ‘সে’! মহিষাদলে নয়া আতঙ্ক, ভয়ে কাঁটা এলাকাবাসী
তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং-এর পক্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত থিম মেকার গৌরাঙ্গ কুইল্যা জানান, শব্দ বিভিন্ন ধরনের হয়। মায়ের কোলে ঘুমনোর সময় মায়ের মুখের গানও শব্দ। সেই শব্দ মিষ্টি-মধুর। কিন্তু বর্তমান সময়ে আমাদের কানে যে শব্দ আসে, তা সাধারণ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। এই শব্দেরই প্রতিবাদ করছি।
advertisement
advertisement
উৎসব মানেই শব্দ, সুরে সুরেই হয় উৎসবের আনন্দ। কিন্তু তারস্বরে বিকৃত শব্দ নয়, চাই শ্রুতিমধুর শব্দ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, ভগবানপুর, ময়না সহ বিভিন্ন এলাকায় পুজো বা অনুষ্ঠানে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো ডিজে বক্সের কম্পিটিশন হয়।
দু’দিন পরেই কালীপুজো। এরপর জগদ্ধাত্রী পুজোর পালা। তার আগে বিভিন্ন ক্লাব বা কমিটির সামনে এই বক্স কম্পিটিশনের ক্ষতিকারক দিক তুলে ধরতেই এই পদযাত্রা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দৃশ্য দূষণ, জল দূষণ, বায়ুদূষণের পাশাপাশি যে হারে শব্দদূষণ হচ্ছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। এই শব্দদূষণের প্রভাব সবচেয়ে বেশি গ্রাম্য এলাকায়। সেখানকার মানুষদের সচেতন হতে হবে। মানুষ সচেতন হলেই সমাজ সুন্দর হয়ে ওঠে। শব্দদূষণ প্রতিরোধে আগামীদিনে সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং সংস্থার সদস্যরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শব্দদানবের দাপাদাপি! আলোর উৎসবের আগে জেলায় বিরাট আয়োজন, মেদিনীপুরে কী হল দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement