advertisement

East Medinipur News: স্কুলের ভুলে কন্যাশ্রী থেকে বঞ্চিত ছাত্রী, আদালতের দ্বারস্থ পরিবার

Last Updated:

বর্তমানে ঐ ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএড-এর ছাত্রী। ছাত্রীর পরিবারের অভিযোগ, অবিবাহিত মেয়ের বিবাহের তথ্য পাঠানোয় কন্যাশ্রী K2 থেকে নাম বাদ গিয়েছে।

+
পানিপারুল

পানিপারুল হাই স্কুল

পূর্ব মেদিনীপুর, এগরা: কন্যাশ্রী তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় বিতর্ক। ঘটনাটি  পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের। স্কুলে দ্বাদশ শ্রেণি থেকে উত্তীর্ণ স্কুল ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রীর তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ। বর্তমানে ঐ ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএড-এর ছাত্রী। ছাত্রীর পরিবারের অভিযোগ, অবিবাহিত মেয়ের বিবাহের তথ্য পাঠানোয় কন্যাশ্রী K2 থেকে নাম বাদ গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতিকেও বিষয়টি জানানো হয়েছে।
পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রকম আর্থিক সহায়তা দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। বিশেষ করে ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার এক ছাত্রী এই কন্যাশ্রী প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত। অভিযোগ ঘটেছে সম্পূর্ণ স্কুলের ভুলে।
advertisement
advertisement
স্কুলের ভুলে কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় আলোচনা শুরু হয়েছে এগরায় জুড়ে। বর্তমানে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা। স্কুলের প্রধান শিক্ষক তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, ‘কম্পিউটারে নাম এন্ট্রি করতে গিয়ে স্কুলের ক্লার্ক এই ভুল করে ফেলেছেন। যদিও এটা অনিচ্ছাকৃত ভুল। পরে স্কুলের পক্ষ থেকে চিঠি দিয়ে পুনরায় কন্যাশ্রীর জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু আর করা সম্ভব হচ্ছে না।’ আপাতত আদালত কী রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে ছাত্রীর পরিবার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: স্কুলের ভুলে কন্যাশ্রী থেকে বঞ্চিত ছাত্রী, আদালতের দ্বারস্থ পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement